News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নামে পাঁচ কোটি টাকা প্রতারণা, ধৃত ৭
Image

ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নামে পাঁচ কোটি টাকা প্রতারণা, ধৃত ৭

চেন্নাই, ৩০ জানুয়ারি (হি.স.) : ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নামে পাঁচ কোটি টাকা প্রতারণার দায়ে গ্রেফতার করা হল সাতজনকে| দক্ষিণ ভারতের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা প্রতারণা করে ওই সাতজন| ঠগবাজদের একজন এমবিএ, দুজন ইঞ্জিনিয়ার এবং সেইসঙ্গে দুজন ব্যাংক কর্মী যুক্ত রয়েছে| গত শুক্রবার একটি বেসরকারি ব্যাংকের অভিযোগক্রমে এই প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে পাকড়াও করে| পুলিশ সূত্রে খবর, এমবিএ এবং ইঞ্জিনিয়ারদ্বয়ের সহায়তায় দুই ব্যাংক কর্মী ভুয়া নথিপত্রকে কাজে লাগিয়ে বহু টাকার ব্যাংক ঋণ, বিশেষ করে পার্সোনাল লোন পাইয়ে দিতেন বলে জানা গিয়েছে| শুধু তাই নয়, ভুয়ো নথির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ আদায় করতবলে পুলিশ জানিয়েছে|
ধৃতরা হলেন কে সুভাষ, এস বিজয় করণ, আর কার্তিক, এস মল্বিন রাজা, এম সুন্দর, ভি জ্ঞানসম্বন্ধম এবং কে প্রকাশ| কিছুদিন আগে একটি বেসরকারি ব্যাংকের একটি শাখায় ৪৩ লাখ টাকার কোনও হিসাব না মেলায় কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top