News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ার ইন্ডিয়ার আধিকারিককে চড় মারার অভিযোগে মিঠুন রেড্ডির জেল হেফাজত
Image

এয়ার ইন্ডিয়ার আধিকারিককে চড় মারার অভিযোগে মিঠুন রেড্ডির জেল হেফাজত

YSR MP Mithun Reddyহায়দ্রাবাদ, ১৭ জানুয়ারি (হি.স.) : এয়ার ইন্ডিয়ার আধিকারিককে চড় মারার অভিযোগে ওয়াই এস আর কংগ্রেস সাংসদ মিঠুন রেড্ডির জেল হেফাজত | রবিবার সকালেই তাঁকে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ| তারপর তাঁকে ১৪ দিনের জেল হেফাজত দেয় আদালত|
জানা গিয়েছে, গত বছর নভেম্বরে বিদেশ যাওয়ার জন্য আত্মীয়দের সঙ্গে তিরুপতি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমান ধরতে গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের রাজামপিটের সাংসদ মিঠুন রেড্ডি| তাঁর যে বিমানটি ধরার কথা ছিল, সেই বিমানটি ছাড়ার মাত্র ৪৫ মিনিট আগে গিয়েছিলেন| তখন ওই বিমানের বোর্ডিং পাস দিতে অস্বীকার করেন এয়ার ইন্ডিয়ার ম্যানেজার কে রাজাশেখর| এই নিয়ে দু’জনের মধ্যে বচসাও হয়| তারপর সাংসদ মিঠুন রেড্ডি রাজাশেখরকে থাপ্পড় মারেন বলে অভিযোগ| যদিও মিঠুনবাবু চড় মারার অভিযোগ অস্বীকার করেন| কিন্তু বিমানবন্দরের সিসিটিভিতে চড় মারার দৃশ্য ফুটে উঠেছে| এর পরিপ্রেক্ষিতেই এদিন সকালে মিঠুন রেড্ডিকে চেন্নাই বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ| মিঠুন রেড্ডির সঙ্গে আরও ১৯ জন এই ঘটনায় জড়িত বলে পুলিশ সূত্রের খবর|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top