News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় ব্রড গেজে ইঞ্জিন ঢুকবে ১৩ জানুয়ারি, যাত্রীরেল চালু হতে পারে মার্চেই
Image

আগরতলায় ব্রড গেজে ইঞ্জিন ঢুকবে ১৩ জানুয়ারি, যাত্রীরেল চালু হতে পারে মার্চেই

BG PICনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ আগামী তের জানুয়ারি আগরতলা স্টেশনে পরীক্ষামূলকভাবে ব্রড গেজ ট্রেনের ইঞ্জিন আসবে৷ এর জন্য প্রস্তুতি চূড়ান্ত৷ একই সাথে আগামী মার্চের মধ্যেই পণ্যবাহী ট্রেন আগরতলায় ঢুকবে বলে শনিবার মহাকরণে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার চীফ ইঞ্জিনীয়ার হরপাল সিং৷ তবে, সেফটি কমিশনারের সবুজ সংকেত মিললে মার্চেই যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়ে যেতে পারে বলে এদিন তিনি ইঙ্গিত দিয়েছেন৷ এদিন তিনি মার্চের মধ্যেই উদয়পুর পর্যন্ত ব্রডগেজের কাজ সম্পন্ন হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন৷ এদিকে, যাত্রীবাহী রেল চলাচল সম্পর্কে তিনি বলেন, ব্রডগেজের লাইন পাতা সহ আনুসঙ্গিক অন্যান্য সমস্ত প্রস্তুতি চূড়ান্ত৷ পণ্যবাহী রেলও মার্চেই আগরতলায় ঢুকবে৷ তবে, যাত্রীবাহী রেল চলাচলের বিষয়ে সেফটি কমিশনারের অনুমোদন প্রয়োজন৷ এই অনুমোদন পাওয়া গেলেই আগরতলা থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়ে যাবে৷ তাতে মাত্র চৌদ্দ ঘন্টায় গুয়াহাটি পৌঁছানো সম্ভব হবে বলে তিনি জানান৷ এই বিষয়ে তিনি বলেন, আগরতলা থেকে লামডিংয়ের দূরত্ব চারশ কিলোমিটার৷ সেক্ষেত্রে পূর্বোত্তর রেলওয়ের অনুমান আগরতলা থেকে গুয়াহাটি যেতে মাত্র চৌদ্দ ঘন্টা সময় লাগতে পারে৷ এদিন তিনি আরও জানান, আগরতলা পর্য্যন্ত ব্রডগেজের কাজে তেলিয়ামুড়া, আমবাসা এবং জিরানীয়াতে যে সমস্যা ছিল তা সমাধান হয়ে গিয়েছে৷ এদিকে, মহাকরণে শনিবার পরিবহণ মন্ত্রী এবং বনমন্ত্রীর সাথে পূর্বোত্তর রেলওয়ের নির্মাণ শাখার চীফ ইঞ্জিনীয়ার হরপাল সিংয়ের বৈঠক হয়েছে৷
এদিন বৈঠক শেষে পরিবহণ মন্ত্রী মানিক দে জানান, ১৩ই জানুয়ারি আগরতলা স্টেশন পর্য্যন্ত পরীক্ষামূলক ভাবে যে ইঞ্জিন আসবে তা বিশালগড় পর্য্যন্ত নিয়ে যাওয়ার প্রস্তাব রাখা হয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের কাছে৷ রাজ্যের এই প্রস্তাব পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার চীফ ইঞ্জিনীয়ার পরীক্ষা নীরিক্ষা করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন৷ এদিকে, উদয়পুর পর্য্যন্ত রেল লাইন সম্প্রসারণে যে সমস্যার সৃষ্টি হয়েছে তাও শীঘ্রই সুরাহা হবে বলে চীফ ইঞ্জিনীয়ার হরপাল সিং রাজ্য সরকারকে আশ্বস্থ করেছেন৷ তিনি জানিয়েছেন, অত্যাধুনিক মেশিন ব্যবহার করে লাইন বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে৷ এদিকে, সাব্রুম পর্য্যন্ত রেল লাইন সম্প্রসারণে পরিবেশগত কিছু সমস্যা রয়েছে৷ এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ বনমন্ত্রী নরেশ জমাতিয়া সমস্ত বিষয় পর্যবেক্ষণ করে দেখবেন বলে বৈঠকে আশ্বাস দিয়েছেন৷ এদিন পরিবহণ মন্ত্রী আরও জানিয়েছেন বিভিন্ন স্টেশনে লাইটেনিং এবং সিগন্যালিংয়ের কাজ দ্রুত গতিতে চলছে৷ কুমারঘাট, তেলিয়ামুড়া এবং জিরানীয়ায় স্টেশন চত্বর সম্প্রসারণ করা হয়েছে৷ জিরানীয়াতে পণ্যবাহী বগি পার্কিংয়ের জন্য অতিরিক্ত ট্রেক বসানো হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top