News Flash

  • Home
  • দিনের খবর

দিনের খবর

কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছেন প্রধানমন্ত্রী মোদী, কিনছেন বিধায়কদের : গোপাল রাই

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন তিনি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে গোপাল রাই বলেছেন, “কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছেন প্রধানমন্ত্রী মোদী, কিনছেন বিধায়কদের।” কেজরিওয়ালের গ্রেফতারি প্রসঙ্গে গোপাল বলেছেন, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তাতে দেশজুড়ে সেই সমস্ত মানুষ যারা সংবিধানকে ভালোবাসেন এবং সম্মান করেন, তাঁদের হৃদয়ে ক্ষোভ রয়েছে। এটা শুধু অরবিন্দ কেজরিওয়ালের কথা নয়, একে একে সমগ্র বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য, প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করছেন, বিধায়কদের কিনছেন… হয় বিধায়কদের টাকা দিয়ে কেনা হচ্ছে অথবা তাঁদের বিজেপিতে যোগ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। যারা বিক্রি হতে অথবা মাথা নত করতে প্রস্তুত নয়, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে।”

ByByadmin Mar 24, 2024

সিবিআই তল্লাশি নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ মহুয়া, গতিবিধি নিয়ে প্রশ্ন তুললেন নেত্রী

কলকাতা, ২৪ মার্চ (হি.স.): সিবিআই-এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। তাঁর দাবি, সিবিআই তাঁর প্রচারের কাজে বিঘ্ন সৃষ্টি করছে। সিবিআই-এর গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নির্বাচন কমিশনকে লেখা একটি চিঠিতে মহুয়া জানিয়েছেন, ভোট ঘোষণার পর সিবিআই তল্লাশিও কি আদর্শ আচরণের বিরোধী নয়? যেখানে ভোট ঘোষণার পর দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে সমতা বিধান করার কথা বলা হয়েছে সংবিধানে। যে দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনেরই হাতে, সেখানে কী ভাবে সেই সিবিআই-কে এই ধরনের তল্লাশি চালানোর অধিকার দিচ্ছে কমিশন। এ ব্যাপারে কমিশনকে তাই অবিলম্বে কয়েকটি দায়িত্ব পালনের আর্জি জানিয়েছেন মহুয়া। উল্লেখ্য, মহুয়াকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবারও কৃষ্ণনগর থেকে লড়বেন তিনি। এর মধ্যেই গত ১৯ মার্চ মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। সংসদে ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে সেই নির্দেশের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে সিবিআই। এর পরে শনিবার সকালে মহুয়ার কলকাতার বাড়ি এবং অফিস মিলিয়ে মোট চারটি চত্বরে তল্লাশি অভিযান চালায় সিবিআই। সেই তল্লাশি অভিযান নিয়েই কমিশনকে অভিযোগ করেছেন মহুয়া।

ByByadmin Mar 24, 2024

খড়গপুর এলাকার ধানখেতে উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ

পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ (হি.স.) : শনিবার খড়গপুর এলাকার ধানখেত থেকে উদ্ধার হল বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। তৃণমূলের বিরুদ্ধে…

ByByadmin Mar 23, 2024

মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রচারে এগিয়ে তৃণমূল

দক্ষিণ ২৪ পরগনা, ২৩ মার্চ (হি.স ): লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও এখনো পর্যন্ত মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং…

ByByadmin Mar 23, 2024
Image Not Found

কুপওয়ারা জেলায় আইইডি নিষ্ক্রিয় করলো জওয়ানরা

কুপওয়ারা, ১১ ডিসেম্বর (হি.স.): নিরাপত্তা বাহিনী বুধবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় একটি সন্দেহভাজন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) খুঁজে…

ByByadmin Dec 11, 2024

গীতার ‘উদ্ভব দিবসে’ শুভেচ্ছা নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): গীতার ‘উদ্ভব দিবসে’ শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “সমস্ত…

ByByadmin Dec 11, 2024
Scroll to Top