News Flash

  • Home
  • Uncategorized
  • RoadinTripura : বিলোনিয়ার পশ্চিম পাইখলার রাস্তার বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের
Image

RoadinTripura : বিলোনিয়ার পশ্চিম পাইখলার রাস্তার বেহাল অবস্থা, হেলদোল নেই কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়, ২ জুলাই৷৷ বিলোনিয়া পশ্চিম পাইখলা পঞ্চায়েতের মোন্দারিয়া নাথ পাড়া এলাকার প্রবীন বাসিন্দা বংশী দেবনাথ এলাকার বেহাল রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে নাজেহাল হয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দাবি করেন পাইখোলা নাথ পাড়ার বেহাল রাস্তাটি যেন মানুষের চলাচলের উপযোগী করে তুলতে সরকার যেন উদ্যোগ নেন৷

শুধুমাত্র প্রবীন বাসিন্দা বংশী দেবনাথ না এলাকার মহিলা , যুবক এবং অটোচালকের দাবি এই বেহাল দশায় পরিনত হওয়া রাস্তা সংস্কার করে এলাকাবাসীর চলাচলের যোগ্য করে তোলা হোক৷
সংস্কারের অভাবে ধুঁকছে পাইখোলা নাথ পাড়ার চলাচলের রাস্তা৷ বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি৷ এই পাড়া দিয়ে তিনটি রাস্তা , দুইটি রাস্তাই বেহাল দশা অবস্থায় পড়ে রয়েছে৷ কালনডেপা, মোন্দারিয়া, বিলোনিয়া সাথে যোগাযোগের রাস্তা৷ দুই টি পঞ্চায়েতের মধ্যবতী নাথ পাড়া৷

এই নাথ পাড়ার দুইটি রাস্তাই বেহাল দশায় পরিনত হয়ে আছে৷ বৃষ্টির জলে , ও কাদায় একাকার হয়ে আছে নাথ পাড়ার রাস্তা৷ পাশাপাশি রাস্তার মাটি ও কংক্রিট বৃষ্টির জলে ধুয়ে পড়ছে মানুষের ক্ষেতে৷ রাস্তা ক্রমশ উচ নিচ হয়ে বড় বড় গর্তের আকার ধারণ করেছে৷ অটো, বাইক থাক দুরের কথা বাইসাইকেল নিয়ে এই রাস্তাতে চলাফেরা দায় হয়ে পরেছে৷ বিভিন্ন সময়ে এই রাস্তা দিয়ে ছোটখাটো দুর্ঘটনাও ঘটে থাকে৷ এখানে বর্ষা সময়ে কোন অটো চালকেরা এই রাস্তা দিয়ে আসতে চায়না৷ ফলে গুরুতর অসুস্থ হওয়া রোগীদের নেওয়ার ক্ষেত্রে ও অসুবিধা হয়ে যায় একমাত্র রাস্তার কারনে৷ পাশাপাশি এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে গিয়ে দায় হয়ে পরেছে৷
এই নাথ পাড়া বাসীদের দাবি এই রাস্তা সংস্কার করা হোক৷ যদি অতিসত্বর রাস্তা সংস্কার করা না হয় যে কোন সময়ে আন্দোলন গড়ে তুলবে এলাকাবাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top