News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ED Bollywood : সঞ্জয় খান, দিনো মরিয়া সহ ৪ জনের ৮.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ED Bollywood : সঞ্জয় খান, দিনো মরিয়া সহ ৪ জনের ৮.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

মুম্বই, ২ জুলাই (হি.স.): বেশ কয়েকমাস ধরেই ইডির কড়া নজরদাড়ির পর অবশেষে শুক্রবার বলিউড অভিনেতা দিনো মরিয়া, সুজান খানের বাবা সঞ্জয় খান, প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের জামাই ইরফান আহমেদ সিদ্দিকি ও সুজানের দিদি ফারহা খান আলির প্রাক্তন স্বামী ডিজে আকিলের মোট ৮.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি । টাকা তছরুপ রোধ আইনের আওতায় এই পদক্ষেপ নিয়েছে ইডি।

জানা গেছে, ব্যাঙ্ক লোনের মাধ্যমে জালিয়াতি করে ১৪,৫০০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে গুজরাতি ব্যবসায়ী চেতন সন্দেসারা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, এই মামলার তদন্ত করতে গিয়েই সন্দেসারা ভাইয়ের সঙ্গে ইরফান সিদ্দিকি এবং দিনো মরিয়ারা ব্যাঙ্ক লেনদেনের প্রমাণ মিলেছে। সেই লেনদেনের কোনও হিসাব দেখাতে পারেননি অভিযুক্তরা। যার ফলে সঞ্জয় খানের ৩ কোটি, দিনো মরিয়ার ১.৪ কোটি টাকা, ডিজে আকিলের ১.৯৮ কোটি টাকা এবং আহমেদ প্যাটেলের জামাই ইরফান আহমেদ সিদ্দিকির ২.৪১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে উপরোক্ত চারজনের মোট ৮.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

স্টারলিং বায়োটেক কোম্পানির মাধ্যমে ১৪,৫০০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে নীতিন সন্দেসারা, চেতনকুমার সন্দেসারা এবং দীপ্তি সন্দেসারার বিরুদ্ধে- তিন জনেই এই মুহূর্তে পলাতক। ২০১৭ সালেই দেশ ছেড়েছে তিন অভিযুক্ত। নীরব মোদী ও মেহুল চোকসির নামের সঙ্গে জড়িত ‘পঞ্জাব ন্যাশান্যাল ব্যাঙ্ক কেলেঙ্কারি’র চেয়েও বড় তছরুপের মামলা এটি। সন্দেসারা ভাইদের বিরুদ্ধে পৃথক তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও।

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top