News Flash

  • Home
  • Uncategorized
  • EURO Vs WHO : ইউরোর জন্য বাড়তে পারে করোনার সংক্রমণ, আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Image

EURO Vs WHO : ইউরোর জন্য বাড়তে পারে করোনার সংক্রমণ, আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জেনিভা, ২ জুলাই (হি.স.) : করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই ইউরোপের ১১টি দেশ জুড়ে চলছে ইউরো কাপ। খেলার আগে ও পরে কোভিড বিধি মানা নিয়ে আশঙ্কায় ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তাদের আশঙ্কা ইউরোর জন্য ফের বাড়তে পারে সংক্রমণ। কম হলেও দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। আর এই নিয়েই আশঙ্কায় তাঁরা। সংস্থার কর্তা ক্যাথরিন স্মলউড বলেন, ‘‘স্টেডিয়ামে কড়াকড়ি আছে। খেলোয়াড়রাও জৈব সুরক্ষা বলয়ে রয়েছে। তবে তা দিয়ে পরিস্থিতি বিচার করলে ভুল হবে। অধিকাংশ ক্ষেত্রে খেলা দেখতে আসার সময় ভিড়ে ঠাসা যানবাহনে করে আসছেন দর্শকরা। আবার ফিরছেন একই ভাবে। ফলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে।’’

স্মলউড আরও বলেন, ‘‘শুধু মাঠে নয়, খেলা দেখার জন্য ভিড় হচ্ছে বিভিন্ন পাবে। অনেক সময় বিভিন্ন পার্কে একসঙ্গে খেলা দেখছেন ফুটবল প্রেমীরা। ফলে দূরত্ব বিধি মানা হচ্ছে না। খেলা চলার সময় দর্শকরাও মাস্ক পরছেন না। এটাও মারাত্মক।’’


ইউরো শুরু হওয়ার আগে ও প্রতিযোগিতা চলাকালীন মোট ১০ জন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে শুধু ফুটবলার নন, আক্রান্ত হতে পারেন ফুটবল প্রেমীরাও।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top