News Flash

  • Home
  • Uncategorized
  • EuroCup : ইউরোর কোয়ার্টার ফাইনালে আজ রাতে বেলজিয়ামের মুখোমুখি ইতালি
Image

EuroCup : ইউরোর কোয়ার্টার ফাইনালে আজ রাতে বেলজিয়ামের মুখোমুখি ইতালি

মিউনিখ, ২ জুলাই (হি.স.) : ইউরোর কোয়ার্টার ফাইনালে আজ রাতে মহারণে বেলজিয়ামের মুখোমুখি ইতালি। প্রতিযোগিতার দুই সেরা দলের ফুটবল দ্বৈরথের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।

ইউরোর এই মহারণে অবশ্যই নজর থাকবে দুই রবের্তোর দিকে। প্রথমজন, বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস গত তিন বছরে দলের উন্নতি করে ফিফা ক্রমপর্যায়ে বিশ্বের এক নম্বর দলে পরিণত হয়েছে। চলতি বছরে শেষ ১৪ ম্যাচে অপরাজিত রয়েছে। অন্যদিকে, গত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও ইটালি গত তিন বছরে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে অপর কোচ রবের্তো মানচিনির প্রশিক্ষণে। যারা ৩১ ম্যাচ অপরাজিত।


ইউরোপের এই দুই ফুটবল-গুরুর মগজাস্ত্রের দ্বৈরথে তাই দুই কোচের হাতেই রয়েছে দুর্দান্ত আক্রমণ ভাগ। মার্তিনেসের অস্ত্র যদি হয় রোমেলু লুকাকু, থোর্গান অ্যাজাররা, তা হলে রবের্তো মানচিনির শক্তিশেল চিরো ইমমোবিলে, লোরেনজো ইনসিনিয়েরা। তাই লুকাকু বনাম ইমমোবিলের গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপানোটাও এই ম্যাচের অন্যতম একটা আকর্ষণ। বেলজিয়াম ও ইতালির এই দুই ফুটবলারই যন্ত্রের মতো গোল করে যায়। ইন্টার মিলানে খেলেন লুকাকু। দেশের হয়ে ৯৭ ম্যাচে ৬৩ গোল করা লুকাকু এ পর্যন্ত চারটি মিলান ডার্বিতেই ও ডোনারুম্মাকে পরাস্ত করে গোল করে গিয়েছে। শুক্রবার জার্মানির মাঠে কে কাকে টেক্কা দেয়, সেটাই এখন দেখার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top