News Flash

  • Home
  • Uncategorized
  • উইম্বলডন থেকে এবার বিদায় নিলেন ভিনাস উইলিয়ামস
Image

উইম্বলডন থেকে এবার বিদায় নিলেন ভিনাস উইলিয়ামস

লন্ডন, ১ জুলাই (হি.স.) : সেরিনা উইলিয়ামস বিদায় নেওয়ার একদিন পরেই উইম্বলডন থেকে ছিটকে গেলেন দিদি ভিনাস উইলিয়ামসও।

৪১ বছরের ভিনাস নিজের ৯০তম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন। সেখানে টিউনিশিয়ার ওন্স জাবেউরের কাছে ৫-৭, ০-৬ গেমে হেরে যান তিনি। আর হারের পরেই বলে দিলেন, বোন সেরিনার চোট পেয়ে ছিটকে যাওয়া প্রভাব ফেলেছে তাঁর খেলায়। এই প্রথমবার উইলিয়ামস বোনেদের কেউ উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারলেন না। শেষবার এরকম হয়েছিল ১৯৯৮ সালে, সেবার সেরিনার গ্র্যান্ড স্ল্যামে অভিষেক হয়েছিল।


প্রথম রাউন্ডে কোর্টে পিছলে পড়ে চোট পেয়ে অবসর নিয়েছিলেন সেরিনা। ভিনাস এখনও প্রতিযোগিতায় টিকে। মিক্সড ডাবলস খেলবেন নিক কিরিয়সের সঙ্গে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top