News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গুলশন হত্যা মামলা : রউফের যাবজ্জীবনের শাস্তিই বহাল বম্বে হাইকোর্টে
Image

গুলশন হত্যা মামলা : রউফের যাবজ্জীবনের শাস্তিই বহাল বম্বে হাইকোর্টে

মুম্বই, ১ জুলাই (হি.স.): টি-সিরিজের কর্ণধার গুলশন কুমারের হত্যাকাণ্ডে আব্দুল রউফ মারচেন্টকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির সিদ্ধান্ত বহাল রাখল বম্বে হাইকোর্ট। ২০০২ সালে রউফকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল নিম্ন আদালত। বৃহস্পতিবার সেই সিদ্ধান্তেই অনড় থেকেছে বম্বে হাইকোর্ট। ১৯৯৭ সালের ১২ আগস্ট মুম্বইয়ের জুহু এলাকায় খুন হন টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশন কুমার। তদন্তে জানা যায়, সুরকার জুটি নাদিম-শ্রবণের নাদিম দাউদ ইব্রাহিমের দলের সাহায্যে গুলশনকে খুন করিয়েছিলেন। ঘটনার পরেই লন্ডনে পালিয়ে যান নাদিম। ব্রিটেন থেকে নাদিমকে দেশে ফেরানোর চেষ্টা করেছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত লন্ডন হাইকোর্ট নাদিমের পক্ষে রায় দেয়।

তদন্তে উঠে আসে, দাউদের দলের প্রাক্তন ‘শার্পশুটার’ রউফ মার্চেন্ট ও তার সঙ্গী আবদুল রশিদ গুলশন কুমারকে গুলি করেছিল। ২০০২ সালে ‘গুলশন হত্যা মামলায়’ দোষী সাব্যস্ত হয় মার্চেন্ট। আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে, সাজায় ছাড় চেয়ে আবেদন জানিয়েছিল আব্দুল। তবে, বৃহস্পতিবারের রায়ে আগের সাজাই বজায় রাখল হাইকোর্ট। আব্দুলের অপরাধ জীবন এবং খুনের পর বাংলাদেশ পালিয়ে যাওয়া-সহ একাধিক বিষয় মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গুলশনের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী রমেশ তুরানিকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করেছে আদালত। গুলশনকে খুনের ষড়যন্ত্রে তাঁরও জড়িত থাকার অভিযোগ ছিল। অন্যদিকে দাউদ মার্চেন্টের সঙ্গী আব্দুল রশিদকেও দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

Releated Posts

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

কৈলাসহরে পানীয়জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

কৈলাসহর, ১ মে: দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে পানীয়জলের চরম সংকটে ভুগছে কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top