News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের মাথায় হাত
Image

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, মধ্যবিত্তের মাথায় হাত

নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে এমনিতেই মাথায় হাত মধ্যবিত্তের। অগ্নিমূল্য দুই জ্বালানি তেলের দর। এবার সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে আরও দামি হল গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম। বৃহস্পতিবার থেকে ভর্তুকিহীন গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ২৫.৫০ টাকা। কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৮৬১ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।

দিল্লিতেও ২৫.৫০ টাকা বেড়েছে ভর্তুকিহীন গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম। দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে ৮০৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৩৪.৫০ টাকা। অর্থাৎ, দাম বাড়ল ২৫.৫০ টাকা। ৭৬ টাকা বেড়ে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন ১,৫৫০ টাকা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top