News Flash

  • Home
  • প্রধান খবর
  • লকআপের শৌচালয় থেকে পলাতক আসামিকে পুনরায় জালে তুলল পুলিশ
Image

লকআপের শৌচালয় থেকে পলাতক আসামিকে পুনরায় জালে তুলল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩০ জুন৷৷ মাদক আইনে ধৃত আসামি লকআপের বাথরুম থেকে পালিয়ে যাবার ৩২ ঘন্টার মাথায় পুনরায় জালে তুললেন খোদ জেলার পুলিশ সুপার৷ অকর্মণ্য ওসির দায়সারা মনোভাবের ফলস্বরূপ এক নিরীহ পুলিশকর্মী বরখাস্ত সহ স্বয়ং পুলিশ সুপার মাঠে নেমে পালিয়ে যাওয়া আসামিকে চুরাইবাড়ি থানাধীন হালাম বস্তি এলাকা থেকে গ্রেফতার করেন৷আগামীকাল ফারুক সহ তার সাঙ্গোপাঙ্গকে পুনরায় আদালতে প্রেরণ করবে কদমতলা থানার পুলিশ৷


ঘটনার বিবরণে প্রকাশ,গত ২৭ জুন রবিবার উত্তরের গোয়েন্দা পুলিশ ও কদমতলা থানার পুলিশ যৌথ ভাবে বাংলাদেশে পাচারের পথে বরগোল এলাকা থেকে ২২ প্যাকেটে মোট ৪ হাজার ৪ শো নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে৷যার বাজার মূল্য প্রায় বাইশ লক্ষ টাকা৷সাথে আটক করা হয় আন্তরাষ্ট্রীয় দুই মাদক কারবারি ফারুক আহমেদ(১৮) এবং বিশাল শব্দকর(১৯)কে৷এ মর্মে কদমতলা থানার পুলিশ ৩৭ নম্বরের এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করে ও দুই মাদক কারবারীকে পুলিশ রিমান্ড চেয়ে জেলা আদালতে প্রেরণ করে৷মাননীয় বিচারপতি তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন৷


রিমান্ডে থাকা আন্তরাষ্ট্রীয় মাদক কারবারীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে নজমুল হক(৩০) নামের অপর এক মাদক কারবারীকে জালে তুলে পুলিশ৷ কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ৭ টা ১১ মিনিটের সময় মাদক আইনে ধৃত ফারুক আহমেদ রিমান্ডে থাকাকালীন অবস্থায় প্রাকৃতিক কাজ করার নাম করে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যায়৷পালিয়ে যাবার পর তাকে খোঁজে বের করতে কদমতলা থানার ওসি গোটা উত্তর জেল জুড়ে লোকদেখানোর নামে দিনভর তল্লাশি চালালে নিট ফল হয় শূন্য৷লক আপ থেকে মাদক আইনের মতো অভিযুক্তে অভিযুক্ত ধৃত আসামি পালিয়ে যেতেই গোটা রাজ্য জুড়ে কদমতলা থানার ভূমিকা নিয়ে সমালোচনানার ঝড় উঠে৷পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খোদ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী মাঠে নামেন৷ তৎক্ষণাৎ বরখাস্ত করা হয় কর্তব্যরত পুলিশ কর্মী ত্রিকোণা সিনহাকে৷


নিরীহ পুলিশ কর্মী বরখাস্ত হতেই গুনধর ওসি কৃষ্ণধন সরকারের বরখাস্তের দাবি উঠে নানা মহল থেকে৷কেউ কেউ অভিযোগ করে বলেন, কদমতলা থানার দ্বায়িত্বে কৃষ্ণধন সরকার প্রায় দুই বছর যাবৎ রয়েছেন৷তাহলে থানার লক আপের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মানুষ গায়ের হবার মতো যে রাস্তা রয়েছে সেটি ওসি বাবু কিভাবে এড়িয়ে গেলেন৷তাছাড়া কৃষ্ণধন সরকারের নামে পূর্বেও টাকা গিলে থানা থেকে আসামি ছেড়ে দেবার মতো গুরুতর অভিযোগ রয়েছে৷ সুতরাং মাদক আইনে ধৃতকে বাঁকা পথে পালাবার সুযোগ করে দেননিতো ওসি বাবু?প্রশ্ণের ঝড় বইতে থাকে৷
কেউ কেউ আবার বলতে শুরু করেন এটা চোর পুলিশ খেলা৷কদমতলা থানার পুলিশ বাবুরা হেলমেট বিহীন বাইক চালক ও মাস্ক বিহীন মানুষের পেছনে ফাইনের টাকা গুনতে ব্যস্ত,আসামির খবর কেবা রাখবে৷সানীয় জনগন এই ঘটনার সুষ্ট তদন্তের দাবি ও ওসি কৃষ্ণধন সরকারের বরখাস্তের দাবি তুলেন৷ অবশেষে বহু জল্পনা-কল্পনার পর ৩২ ঘন্টার মাথায় উত্তর জেলার পুলিশ সুপার ভানু চক্রবর্তী গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি থানাধীন হালাম বস্তি এলাকা থেকে পালিয়ে যাওয়া আসামি ফারুক আহমেদকে গ্রেফতার করেন৷ তবে পুলিশ সুপারের মতো একজন জেলা আধিকারিক পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করার ফলে কদমতলা থানার ওসি বাবু যে ’অকর্মার ঢেঁকি’ তা একপ্রকার পরিষ্কার৷ তবে পুলিশ সুপারের এহেন ভূমিকায় গোটা উত্তর জেলা বাসীদের মনে রিয়েল হিরোর জায়গা করে নিয়েছেন৷ জানা গেছে আগামীকাল পালিয়ে যাওয়া আসামি ফারুক আহমেদ সহ তার সাঙ্গোপাঙ্গকে পুনরায় আদালতে প্রেরণ করা হবে৷

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top