News Flash

  • Home
  • খেলা
  • কুমারঘাটে আগ্ণেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার
Image

কুমারঘাটে আগ্ণেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ কুমারঘাটের পূর্ব রাইতুইসা এডিসি ভিলেজের জয়কুমার পাড়ায় মঙ্গলবার রাতে আগ্ণেয়াস্ত্র সহ পুলিশ এক যুবককে আটক করেছে৷ মঙ্গলবার রাতে সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে কুমারঘাট থানার পুলিশ পূর্ব রাইতুইসা এডিসি ভিলেজের জয়কুমার পাড়ায় একটি বাড়িতে হানা দেয়৷ বাড়িতে তল্লাশি চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ৷ উদ্ধার হয় কার্তুজ ভর্তি দুটি দেশী বন্দুক৷


পুলিশ সুত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে কুমারঘাট থানা এলাকার পূর্ব রাইতুইসা এডিসি ভিলেজের জয়কুমার পাড়ায় জোৎস্না রিয়াংএর বাড়িতে আগ্ণেয়াস্ত্র মজুত রয়েছে বলে পুলিশের কাছে খবর আসে৷ সেই খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গমঞ্জয় রিয়াং এবং থানা আধিকারিক প্রদ্যুত দত্তের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী হানা দেয় ঐ বাড়িতে৷ তল্লাশিতে উদ্ধার হয় কার্তুজ ভতির্ি দুটো দেশী বন্দুক৷ আরো একটি বন্দুক তৈরি সামগ্রী উদ্ধার হয় সেখান থেকে৷


আগ্ণেয়াস্ত্র রাখার অপরাধে হিমনজয় রিয়াংকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ৷ মহকুমা পুলিশ আধিকারিক জানান অস্ত্র আইনে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ৷ ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ বুধবার সকালে ধৃত যুবককে আদালতে সোপার্দ করেছে পুলিশ৷

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top