News Flash

  • Home
  • Uncategorized
  • ডেল্টা প্রজাতিকে রুখতে লকডাউন, শুনশান সেন্ট্রাল সিডনির রাস্তা
Image

ডেল্টা প্রজাতিকে রুখতে লকডাউন, শুনশান সেন্ট্রাল সিডনির রাস্তা

সিডনি, ২৬ জুন (হি.স.): করোনাভাইরাসের ডেল্টা প্রজাতির আগ্রাসন রুখতে দু’সপ্তাহের জন্য লকডাউন লাগু হল অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে। গ্রেটার সিডনি, ব্লু মাউন্টেন, সেন্ট্রাল কোস্ট ও উপকূলবর্তী শহর ওলংগংয়ে লকডাউন লাগু হয়েছে। লকডাউন লাগু হতেই শনিবার সেন্ট্রাল সিডনির রাস্তাঘাট একেবারে শুনশান, মানুষের দেখা মেলেনি। সমস্ত মানুষ আপাতত গৃহবন্দী রয়েছেন।
কয়েকদিনের মধ্যেই ৮০-র বেশি মানুষ করোনা-আক্রান্ত হয়েছেন সিডনিতে। ভয় বাড়াচ্ছে করোনার ডেল্টা প্রজাতি। অতিসংক্রামক এই প্রজাতিকে রুখতেই লকডাউন লাগু হল সিডনিতে। দু’সপ্তাহের জন্য সবাইকে বাড়িতেই থাকতে বলা হয়েছে, অত্যাবশ্যক সামগ্রী, ওষুধ কেনার জন্যই ছাড় মিলবে। লকডাউনের আওতায় নেই, কিন্তু সোমবারের মধ্যে সিডনিতে এসেছিলেন, তাঁদের ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top