News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষকদের নিয়মিতকরণ, রাজ্য সরকারকে ধন্যবাদ সাইন্স টিচার অ্যাসোসিয়েশনের
Image

শিক্ষকদের নিয়মিতকরণ, রাজ্য সরকারকে ধন্যবাদ সাইন্স টিচার অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের নিয়মিত করার সিদ্ধান্ত গ্রহণ করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা সাইন্স টিচার অ্যাসোসিয়েশন৷ রাজ্য মন্ত্রিসভা রাজ্যের ৯৬২জন বিজ্ঞান শিক্ষকদের নিয়মিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ বিগত সরকারের আমলে তারা শিক্ষক পদে চাকরিতে যোগদান করেন৷


সরকারি নির্দেশিকা ছিল পাঁচ বছর চাকরি করার পর তাদেরকে নিয়মিত করা হবে৷ কিন্তু বিগত সরকারের আমলে পাঁচ বছর পূর্ণ হওয়ার পরও তাদেরকে নিয়মিত করা হয়নি৷ ২০১৭ সালের জুলাই মাসে বিজ্ঞান শিক্ষকরা পাঁচ বছর পূর্ণ করেছেন৷ নিয়ম অনুযায়ী তখন থেকেই তাদেরকে নিয়মিত বেতন-ভাতা দেওয়ার কথা৷ কিন্তু বিগত বামফ্রন্ট সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি৷ বর্তমান সরকার কোন পরিস্থিতিতে বিজ্ঞান শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে৷ বিগত বামফ্রন্ট সরকারের কারণে বিজ্ঞান শিক্ষকরা দীর্ঘ ৯ বছর আর্থিক অনটনে কাটাতে বাধ্য হয়েছেন বলেও বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিমত ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ৷


রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রে যে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করে তা কার্যকর করতে আপ্রাণ চেষ্টা চালাবে৷ সংগঠনের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে করোনা পরিস্থিতিতে বিজ্ঞান শিক্ষকরা একদিনের বেতন রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করবেন৷


প্রত্যেক বিজ্ঞান শিক্ষককে এই সিদ্ধান্ত মেনে একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার অনুরোধ জানানো হয়েছে৷ রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে স্বাগত জানিয়েছে ত্রিপুরা সাইন্স টিচার অ্যাসোসিয়েশন৷

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top