News Flash

  • Home
  • বিদেশ
  • তামিলনাড়ুতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২
Image

তামিলনাড়ুতে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২

চেন্নাই, ২১ জুন (হি. স.) : তামিলনাড়ুর ভিরুধুনগর জেলার শিবকাশির কাছে থায়িলপট্টিতে একটি অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ২ জনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ২ জন। ঘটনাটি ঘটেছে সোমবার। পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কীভাবে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন অবৈধ ওই কারখানায় বাজি তৈরি চলছিল। সেসময় আচমকাই বিস্ফোরণ হয়। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা বাজি কারখানার সামনে ভিড় জমান। সঙ্গে সঙ্গেই পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। আরও দুজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Releated Posts

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top