News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাংস বিক্রিকে কেন্দ্র করে বিবাদের জেরে যুবককে পিটিয়ে খুন
Image

মাংস বিক্রিকে কেন্দ্র করে বিবাদের জেরে যুবককে পিটিয়ে খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ মাংস বিক্রিকে কেন্দ্র করে বিবাদের জেরে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয় পশ্চিম থানাধীন কালিকাপুর এলাকায়৷ মৃত ব্যক্তির নাম সমির দাস৷


মাংস বিক্রিকে কেন্দ্র করে রাজধানীর আগরতলা শহর সংলগ্ণ কালিকাপুর এলাকায় এক ব্যক্তিকে হত্যা করেছে শিমুল দাস নামে এক যুবক৷ নিহত ব্যক্তির নাম সমীর দাস৷ বাড়ি কালিকাপুর দাসপাড়ায়৷ ঘটনার বিবরণে জানা যায় সমীর দাস একটি মাংসের দোকানে কাজ করতো৷ দোকানের মালিকের নাম ভাস্কর দাস৷ গত শনিবার শিমুল দাস নামে এক যুবক দোকানে মাংস নিতে আসে৷ শিমুল দাস এর আগে আরও দু তিনজন মাংস দেওয়ার জন্য অপেক্ষা করছিল৷ কিন্তু শিমুল দাস তাকে প্রথম মাংস দিয়ে দিতে চাপাচাপি করে৷ এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়৷


এর জের ধরেই শিমুল দাস মাংস দোকানের কর্মচারী সমীর দাসকে বেধড়ক মারধর করে৷ তার মাথায় প্রচন্ড আঘাত লাগে৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় মঙ্গলবার আইজিএম হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ শনিবার সকাল ৬ টা নাগাদ জিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ এ ব্যাপারে পরিবারের তরফ থেকে অভিযুক্ত শিমুল দাস এর বিরুদ্ধে রামনগর আউটপোস্টে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়৷


শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে মাংস বিক্রির দোকানের মালিক ভাস্কর দাস জানান তার সামনে ঘটনাটি ঘটেছে৷ দোকানের মালিককেও সে হুমকি দিয়েছে৷ অভিযুক্তের কঠোর শাস্তি এবং নিহতের পরিবারের ভরণপোষণের দায়িত্ব খুনির পরিবারকে বহন করতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি৷ তিনি জানান সমীর দাসের পরিবার আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল৷ সমীর দাসের চারটি সন্তান স্ত্রী এবং বৃদ্ধ মা রয়েছে৷ পরিবারে সমীর দাসের ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি৷ তাকে হত্যার ফলে পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷ঘটনা সম্পর্কে নিহত সমীর সমিরন দাসের নিকট আত্মীয় এবং তার স্ত্রী জানান এ ব্যাপারে থানায় মামলা করায় জিপি হাসপাতালে গিয়ে তাদেরকে হুমকি দিয়ে এসেছে অভিযুক্ত শিমুল দাস৷ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তারা দাবি জানিয়েছেন৷ পাশাপাশি অসহায় পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছে৷পুলিশ জানিয়েছে এ ব্যাপারে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ ঘটনার পর থেকেই সে পলাতক৷ এদিকে ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এক কালিকাপুর এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্ত শিমুল দাস এলাকায় সমাজ দ্রোহী হিসেবে পরিচিত৷ এলাকাবাসীও তারপর শাস্তি দাবি জানিয়েছেন৷

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top