News Flash

  • Home
  • Uncategorized
  • সারারাতের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, বর্ষণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে
Image

সারারাতের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, বর্ষণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে

কলকাতা, ১৭ জুন (হি.স.): উত্তর থেকে দক্ষিণ-সারারাতের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল কলকাতার বিস্তীর্ণ প্রান্ত। একনাগাড়ে বৃষ্টিতে জলের নীচে চলে গিয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট, পার্কা সার্কাস, বেহালা, সাদার্ন অ্যাভিনিউয়ের বেশি কিছু অংশ। জল জমে গিয়েছে থিয়েটার রোডেও। বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ক্যানিং থেকে কাকদ্বীপ, হুগলি থেকে হলদিয়া-রাজ্যের সর্বত্রই সারারাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামেনি বৃহস্পতিবারও। সারারাতের বৃষ্টিতেই কলকাতার বহু গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুর এলাকায়। সেখানে বৃষ্টি হয়েছে ১৭৯ মিলিমিটার। এ ছাড়া বালিগঞ্জে ১৪৮ মিলিমিটার, কালীঘাটে ১৬৮ মিলিমিটার, বেহালা ফ্লাইং ক্লাবে ১৬৩ মিলিমিটার, মানিকতলায় ৭৭ মিলিমিটার, বেলগাছিয়ায় ৮২ মিলিমিটার ও উল্টোডাঙায় ৮৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, জল নামতে কিছুটা সময় লাগবে। কারণ হিসেবে বলা হয়েছে, এখন জোয়ারের সময় চলছে। তাই বন্ধ রয়েছে লকগেটগুলি। জোয়ার যতক্ষণ থাকবে, ততক্ষণ এই গেট খোলা সম্ভব নয়।      
আপাতত বৃষ্টি কমবে না দক্ষিণবঙ্গে। বর্ষণ আরও বাড়বে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আবহবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ৫ জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top