মোহালি, ১৫ জুন (হি.স.): টিকা দুর্নীতি নিয়ে গত কিছু দিন ধরেই ক্ষোভে ফুঁসছিল শিরোমণি অকালি দল। সেই ক্ষোভ ও রাগের বহিঃপ্রকাশ হল মঙ্গলবার। এদিন পঞ্জাবের সিসওয়ানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করলেন শিরোমণি অকালি দলের নেতা ও কর্মীরা, রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিক্ষুব্ধ শিরোমণি অকালি দলের নেতা ও কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পঞ্জাব পুলিশ। উপস্থিত ছিলেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। পরে সুখবীরকে আটক করেছে পুলিশ।
সিসওয়ানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বাসভবন। এদিন শিরোমণি অকালি দলের অসংখ্য নেতা ও কর্মীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। টিকা দুর্নীতিই ছিল এদিন বিক্ষোভের কারণ। আটক হওয়ার প্রাক্কালে সুখবীর সিং বাদল জানিয়েছেন, “যদি কোনও বিপর্যয় হয়, তাহলে নিজের সমস্ত বাহিনী ব্যবহার করেও ক্যাপ্টেন তা থামাতে পারবেন না। টিকা নিয়ে দুর্নীতি চলছে, ফতেহ কিট নিয়ে দুর্নীতি, এসসি স্কলারশিপ নিয়েও দুর্নীতি, কৃষকদের জমি অধিগ্রহণ করা হচ্ছে।”

অমরিন্দরের বাড়ির বাইরে অকালি দলের বিক্ষোভ, আটক সুখবীর সিং
Releated Posts
তিজন বাইয়ের প্রয়াণে শোকের ছায়া, ‘লোকশিল্প জগতের অপূরণীয় ক্ষতি’ বললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
নয়াদিল্লি, ৫ জুলাই: পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত কিংবদন্তি পাণ্ডবানি শিল্পী তিজন বাইয়ের প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। দলমত…
আমির-গৌরীর বিয়ে নিয়ে শুভেচ্ছা জানালেন সোমি আলি, বললেন, ‘সুখকে বেছে নিতে কখনও দেরি হয় না’
মুম্বই, ৪ জুলাই (আইএএনএস): অভিনেতা আমির খানের সঙ্গে গৌরী স্প্র্যাটের ৫ জুলাই অনুষ্ঠিত হতে চলা বিয়ে উপলক্ষে শুভেচ্ছা…
একবার বসেই ৬৪টি রুটি খেয়েছিলেন জন আব্রাহাম, মজার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা
মুম্বাই, ৩ জুলাই (আইএএনএস) : বলিউডের ফিটনেস আইকন হিসেবে পরিচিত অভিনেতা জন আব্রাহাম একবার এক বসাতেই ৬৪টি রুটি…
নেতিবাচকতা উপেক্ষা করে সুখে থাকার বার্তা দিলেন দিলজিৎ দোসাঞ্জ
মুম্বই, ৩ জুলাই (আইএএনএস): সমালোচনা বা নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের সুখ নিজেকেই খুঁজে নিতে হবে বলে…


















