News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির শাসনে অক্সিজেন ও মানবতা, উভয়েরই ভীষণ অভাব : রাহুল গান্ধী
Image

বিজেপির শাসনে অক্সিজেন ও মানবতা, উভয়েরই ভীষণ অভাব : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): ‘মক ড্রিল’-এর অংশ হিসেবে পাঁচ মিনিট বন্ধ করে দেওয়া হয়েছিল অক্সিজেনের জোগান। অক্সিজেনের অভাবে আগ্রার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জন রোগীর। এই মিডিয়া রিপোর্ট প্রকাশ্যে আসতেই উত্তর প্রদেশ সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। “বিজেপির শাসনে অক্সিজেন ও মানবতা, উভয়েরই ভীষণ অভাব”-এভাবেই তোপ দেগেছেন রাহুল গান্ধী।
ভাইরাল হওয়া একটি ভিডিও-তে এক ব্যক্তিকে (আগ্রার পরশ হাসপাতালের মালিক আরিঞ্জয় জৈন) বলতে শোনা গিয়েছে, ‘মক ড্রিল’-এর অংশ হিসেবে গত ২৬ এপ্রিল হাসপাতালে পাঁচ মিনিটের জন্য অক্সিজেনের জোগান বন্ধ করে দেওয়া হয়েছিল। সেদিন বেঁচে ফিরতে পারেননি ২২ জন। তাঁকে আরও বলতে শোনা যায়, সেদিন হাসপাতালে অক্সিজেনের আকাল ছিল। রোগী ছাড়িয়ে নিয়ে যাওয়ার কথা বলা হলেও কোনও পরিবারের লোকজন তাতে রাজি হননি।
এই ভিডিও ও সেই সংক্রান্ত মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে রাহুল গান্ধী মঙ্গলবার টুইট করে লিখেছেন, “বিজেপি শাসনে অক্সিজেন ও মানবতা দু’টোরই ভীষণ অভাব রয়েছে। এই অপরাধের জন্য দায়ী সকলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। অত্যন্ত দুঃখের সময় মৃতদের পরিজনদের প্রতি আমার সমবেদনা।” যদিও ২৬ এপ্রিল ওই বেসরকারি হাসপাতালে ২২ জনের মৃত্যু হওয়ার দাবি উড়িয়ে দিয়েছেন আগ্রার জেলাশাসক প্রভু এন সিং। তিনি দাবি করেন, ২৬ এবং ২৭ এপ্রিল পরশ হাসপাতালে মাত্র ৭ জনের মৃত্যু হয়েছিল। তাঁর আশ্বাস, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। উত্তর প্রদেশের স্বাস্থ্য মন্ত্রী জয়প্রতাপ সিং জানিয়েছেন, “পরশ হাসপাতালে অক্সিজেন সরবরাহে ত্রুটি নিয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।”

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top