News Flash

  • Home
  • বিনোদন
  • ভারতে ৩৬.৬৩-কোটির ঊর্ধ্বে কোভিড-টেস্ট, সুস্থতা ৯৩.৯৪ শতাংশ
Image

ভারতে ৩৬.৬৩-কোটির ঊর্ধ্বে কোভিড-টেস্ট, সুস্থতা ৯৩.৯৪ শতাংশ

নয়াদিল্লি, ৭ জুন (হি.স.): ভারতে ৩৬.৬৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৬ জুন সারা দিনে ভারতে ১৫,৮৭,৫৮৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩৬,৬৩,৩৪,১১১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৫,৮৭,৫৮৯ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন।
সক্রিয় রোগীর হ্রাস অব্যাহত রয়েছে ভারতে, বিগত ২৪ ঘন্টায় কমেছে ৭৬,১৯০। ৭৬ হাজার ১৯০ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১৪ লক্ষ ০১ হাজার ৬০৯-তে (৪.৮৫ শতাংশ) পৌঁছেছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৭৪,৩৯৯ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ৩,৪৯,১৮৬ জনের মৃত্যু হয়েছে (১.২১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২,৪২৭ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ২,৭১,৫৯,১৮০ জন (৯৩.৯৪ শতাংশ)।

Releated Posts

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top