News Flash

  • Home
  • খেলা
  • বিশালগড় পূর্ব লক্ষীবিল এলাকায় খুনের দায়ে গ্রেপ্তার ১
Image

বিশালগড় পূর্ব লক্ষীবিল এলাকায় খুনের দায়ে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ জুন৷৷ বিশালগড় লক্ষ্মীবিল এলাকায় খুনের দায়ে গ্রেপ্তার করলো এক ব্যাক্তিকে৷তার নাম শংকর দাসকে৷আদালত তাকে তিনদিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেন৷ প্রসঙ্গতঃ শুক্রবার পুর্ব লক্ষ্মীবিল এলাকার একটি জলাশয় থেকে একব্যাক্তির রক্তাক্ত মৃতদের উদ্ধার করেছে বিশালগড় থানার পুলিশ৷


ঘটনার বিবরণে জানা যায় পূর্ব লক্ষীবিল এলাকার চা বিক্রেতা জীবন বণিক বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ৷ বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর তার হদিশ পায়নি৷কিন্তু সন্ধ্যা হয়ে যায় জীবন বণিক বাড়িতে ফিরেনি৷ শুক্রবার সকাল আটটা নাগাদ বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি জলাশয়ের মধ্যে জীবন বণিকের মৃতদেহ দেখতে পায় পার্শবতী এলাকার লোকজন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায়৷ ঘটনাস্থলে পুলিশ এসে মৃত জীবন বণিকের শরীরে, জুতায় এবং জলাশয়ের পাড়ে রক্ত দেখতে পায়৷ সঙ্গে সঙ্গে বিশালগড় থানার পুলিশ ফরেনসিক টিম এবং ডগ স্কোয়াড কে খবর দেয়৷মৃত জীবন বনিকের পরিবারের দাবী তাকে খুন করা হয়েছে৷পুলিশ তদন্ত শুরু করে খুনের দায়ে গ্রেপ্তার করেছে শংকর দাসকে৷বিশালগড় থানায় মামলা নাম্বার ৪৪/২১ ৩০২/৩৪ আইপিসি৷

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top