News Flash

  • Home
  • দিনের খবর
  • করোনা রোগীদের জন্য সেফ হোম পরিষেবা চালু বেলুড় মঠে
Image

করোনা রোগীদের জন্য সেফ হোম পরিষেবা চালু বেলুড় মঠে

হাওড়া, ১ জুন  (হি. স.) : করোনা রোগীদের জন্য সেফ হোম পরিষেবা চালু করল বেলুড় মঠ রামকষ্ণ মিশন কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে চালু হয় ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম ।
বেলুড় মঠের এই সেফ হোমে রয়েছে অক্সিজেনের সুব্যবস্থা। মঠের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এই সেফ হোম চালু হয়েছে। ক্লাস রুম, প্রার্থনা কক্ষকে এই কাজে ব্যবহার করা হয়েছে। সেমিনার হলকেও এই কাজে ব্যবহার করা হয়েছে। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ৬ মাসের জন্য এই সেফ হোম করা হয়েছে। উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেলুড় মঠের এই সেফ হোমটি বেলুড়, বালি এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে। মঠের পক্ষ থেকে জানানো হয়েছে বহু করোনা রোগীকে চিকিৎসকেরা বাড়িতেই আইসোলেশনে থাকতে নির্দেশ দিয়ে থাকেন। তাঁদের মধ্যে অনেকই আছেন যাদের বাড়িতে আইসোলেশনে থাকার মতো উপযুক্ত পরিবেশ নেই, পরিকাঠামোও নেই। তাঁরা একটি মাত্র ছোট ঘরে অনেকে থাকেন। এতে পরিবারের বাকি সদস্যদের করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তাঁদের ক্ষেত্রে এই সেফ হোম প্রয়োজনীয় এবং তাদের সমস্যা অনেকটাই সমাধান করবে বলে মনে করা হচ্ছে। রামকৃষ্ণ মিশন জানিয়েছে,  সেফ হোমে ভর্তি থাকাকালীন কেউ যদি গুরুতর অসুস্থ হন তাঁকে সরকারি কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হবে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেফ হোম চালু করার কথা বেলুড় মঠ কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল। সেইমতো শনিবার মঠের নিয়ম মেনে শ্রীশ্রীঠাকুর এবং শ্রীশ্রীমাকে পূজা নিবেদন করে সেফ হোমের আনুষ্ঠানিক সূচনা হয়। রোগী আসা শুরু হয়েছে ১লা জুন মঙ্গলবার থেকে। রামকৃষ্ণ মঠ ও মিশনের নির্মিত এই সেফ হোম বেলুড় এবং পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষের কাছে এক বিশাল প্রাপ্তি বলে মনে করা হচ্ছে।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে এসআইআর-এর আওতায় দাবি-আপত্তির দ্রুত নিষ্পত্তির নির্দেশ

অমরাবতী, ১৩ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে এসআইআর-2026-এর আওতায় জমা পড়া দাবি ও আপত্তির শুনানি দ্রুত শেষ করে সেগুলির নিষ্পত্তি…

ByByNews Desk Aug 13, 2026

প্রধান শিক্ষকের বদলির প্রতিবাদে ঝাড়খণ্ডে পড়ুয়াদের পথ অবরোধ, পাথর ছোড়ায় পুলিশকর্মী আহত

গঢ়বা, ১৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের গঢ়বা জেলার কান্ডি ব্লকের প্লাস টু হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালয় কুমার সিংয়ের…

ByByNews Desk Aug 13, 2026

বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচার চক্রের দুই কারবারি গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁয় আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের অভিযোগে দুই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশন: ১২ বিল পাশ, লোকসভায় উৎপাদনশীলতা ১৯%, রাজ্যসভায় ৩৯%

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশন বৃহস্পতিবার শেষ হয়েছে। আইন প্রণয়নের ক্ষেত্রে অধিবেশন সফল হলেও বিতর্ক ও…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top