News Flash

  • Home
  • প্রধান খবর
  • দাম কমার কোনও লক্ষণ নেই, পেট্রোল ও ডিজেল আরও মহার্ঘ্য
Image

দাম কমার কোনও লক্ষণ নেই, পেট্রোল ও ডিজেল আরও মহার্ঘ্য

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): দাম কমা তো দূরের কথা, মূল্যবৃদ্ধিতে রোজই নতুন নতুন রেকর্ড গড়ছে পেট্রোল ও ডিজেল। সোমবারের পর মঙ্গলবার ফের বাড়ল জ্বালানি তেলের দাম, দু’মাসেরও কম সময়ে এই নিয়ে ১৭ বার। মঙ্গলবার কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পাম্পে লিটার প্রতি পেট্রোল ২৫ পয়সা দামি হয়ে বিক্রি হয়েছে ৯৪.৫০ টাকায়। ২৩ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৮৮.২৩ টাকা। রাজধানী দিল্লিতে পেট্রোলের বর্ধিত দাম ৯৪.৪৯ টাকা এবং ডিজেলের দাম ৮৫.৩৮ টাকা।
মুম্বইয়ে এবার ১০১ টাকা ছুঁতে চলেছে লিটারপ্রতি পেট্রোলের দাম। মুম্বইয়ে মঙ্গলবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০০.৭২ টাকায় এবং ডিজেলের দাম ৯২.৬৯ টাকা। চেন্নাইয়ের পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৫.৯৯ টাকা প্রতি লিটার এবং ৯০.১২ টাকা প্রতি লিটার। সমগ্র দেশের মধ্যে পেট্রোল ও ডিজেলের দাম সর্বাধিক রাজস্থানের শ্রীগঙ্গানগরে। শ্রীগঙ্গানগরে ইতিমধ্যেই ১০৫ টাকা ছাড়িয়েছে পেট্রোলের দাম, এবার ডিজেলের দামও ১০০-র পথে।  

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top