News Flash

  • Home
  • দিনের খবর
  • উদয়পুর থেকে আগরতলা আসার পথে দু’দফায় দু’টি গাড়ি ছিনতাই
Image

উদয়পুর থেকে আগরতলা আসার পথে দু’দফায় দু’টি গাড়ি ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩০ মে৷৷ থানায় মামলা দায়ের করারপর কোনোপ্রকার সদুত্তর না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন এক গাড়ীর মালিক৷ ঘটনার বিবরণে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তাকমাছড়া এডিসি ভিলেজের সুরেন্দ্র সরকার পাড়ার বাসিন্দা রাকেশ চন্দ্র দাসের দুইটি গাড়ী আগরতলা যাবার পথে উদয়পুর এলাকা থেকে জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায় কিছু সংখ্যক দুসৃকতিকারী৷


গত ২৭/ ০৪/ ২০২১ তারিখে টি আর-০৮-১৮০৩ নম্বরের এস এম এল গাড়ীর চাবি চালকের কাছ থেকে ছিনিয়ে নিযে যায়৷ অপরদিকে ০৪/ ০৫/ ২০২১ তারিখে টি আর- ০৭- ১৬১০ নম্বরের গাড়ী পুনরায় ছিনতাই করে নিয়ে যায় দুসৃকতীকারীরা৷ দুটি গাড়ী আগরতলা যাবার পথে দুসৃকতিকারীরা চালকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ৷ গাড়ীর মালিক অভিযোগ করেন দুসৃকতিকারীরা মালিক ও মালিকের পরিবারের লোকজনদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে৷


এই নিয়ে গাড়ীর মালিক দুসৃকতিকারীদের নাম দিয়ে উদয়পুর থানায় মামলা দায়ের করেন৷ মামলা করার দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও কোন প্রকার সাড়া না পেয়ে অবশেষে বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন৷ সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে গাড়ীর মালিক সমস্ত ঘটনার বিবরন দেন৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে কি প্রকার পদক্ষেপ গ্রহন করে পুলিশ৷

Releated Posts

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026

প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার বিশ্বকেন্দ্র হিসেবে ভারতের শক্তির কথা তুলে ধরলেন পীযূষ গয়াল

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী…

ByByNews Desk Oct 3, 2026

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top