News Flash

  • Home
  • প্রধান খবর
  • কদমতলায় চুরি যাওয়া সিন্ধুক উদ্ধার হলেও হদিশ নেই স্বর্ণালঙ্কারের
Image

কদমতলায় চুরি যাওয়া সিন্ধুক উদ্ধার হলেও হদিশ নেই স্বর্ণালঙ্কারের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৯ মে৷৷ অবশেষে কদমতলার নতুন বাজারের জুয়েলারি দোকানের চুরি যাওয়া লকার চার দিনের মাথায় উদ্ধার হলেও লকারে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ সামগ্রী পাওয়া যায়নি৷সাথে উদ্ধার চোর চক্রের একটি পালসার বাইক৷লকার সহ বাইকটি চুরাইবাড়ি থানাধীন শনিছড়া এলাকা থেকে উদ্ধার করে কদমতলা থানার পুলিশ৷কদমতলা থানার তদন্ত অব্যাহত৷


ঘটনার বিবরণে প্রকাশ, বর্তমানে করোনা সংক্রমণ রোধে গোটা রাজ্য জুড়ে চলছে নৈশ্যকালীন কার্ফু৷রাজ্যের জনগণ এই নৈশকালীন কার্ফু যাতে সঠিকভাবে পালন করে তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সক্রিয় রয়েছে৷ কিন্তু ইদানিংকালে কার্ফু চলাকালীন সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতের আধারে নিশিকুটুম্বদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে৷ রাতের আধারে গৃহস্থের ঘর
তো কখনো ব্যবসায়ীক প্রতিষ্ঠান আবার কখনো ধর্মীয় প্রতিষ্ঠান চোরের থাবা৷ তেমনি গত ২৫ মে মঙ্গলবার গভীর রাতে উত্তর জেলার কদমতলা থানাধীন নতুন বাজারের শ্রীগুরু জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি কান্ড সংঘটিত হয়৷ সকালেই বিষয়টি প্রত্যক্ষ করে স্থানীয়রা দোকান মালিক ও কদমতলা থানায় খবর দেন৷

দোকান মালিক ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন৷ দোকান মালিক সুমিত দেব জানান, উনার জুয়েলারি দোকানে থাকা লকারটি চোরের দল নিয়ে গেছে৷লকারের ভিতরে থাকা লক্ষাধিক টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সামগ্রী মজুদ ছিল৷সাথে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দেয়৷ অবশেষে চুরি যাওয়ার চারদিনের মাথায় আজ সন্ধ্যেবেলা কদমতলা থানার পুলিশ চুরাইবাড়ি থানাধীন শনিছড়া এলাকা থেকে চুরি যাওয়া লকারটি উদ্ধার করতে সক্ষম হয়৷কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, লকারটি কেটে ভিতরে থাকা নগদ অর্থ,স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যায় চোরের দল৷লকারের সাথে এই ছুড়ি কাণ্ডে জড়িত চোর চক্রের কালো রঙের একটি পালসার বাইক উদ্ধার করে কদমতলা থানার পুলিশ৷


এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, পুলিশ খুব শীগ্রই চুরি যাওয়া নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করবে ও এই চোর চক্রটিকেও জালে তুলতে সক্ষম হবে৷ অপরদিকে জুয়েলারি দোকানের মালিক সুমিত দেব জানান, পুলিশ প্রশাসনের উপর উনার পুরো আস্তা রয়েছে৷ পুলিশ উনার দোকান থেকে চুরি যাওয়া নগদ অর্থ ও স্বর্ণালংকার উনার হাতে ফিরিয়ে দেবে বলে উনি আশাবাদী৷

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top