News Flash

  • Home
  • খেলা
  • পরিস্থিতি ভয়াবহ, করোনা আক্রান্তের খোঁজে গণ পরীক্ষা-র আয়োজন পুর নিগমের তিনটি ওয়ার্ডে
Image

পরিস্থিতি ভয়াবহ, করোনা আক্রান্তের খোঁজে গণ পরীক্ষা-র আয়োজন পুর নিগমের তিনটি ওয়ার্ডে

আগরতলা, ২৯ মে (হি. স.) : সংক্রমণের ক্রমাগত বৃদ্ধি-তে পুর নিগম এলাকায় করোনা ভয়াবহ রূপ নিয়েছে। তাই, পুর নিগমের তিনটি ওয়ার্ডে গণ পরীক্ষার কর্মসূচি নিয়েছে প্রশাসন। আগামীকাল থেকে ২৬, ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে করোনা-র গণ পরীক্ষা করা হবে। তাতে, প্রত্যেক পরিবারের অন্তত একজন সদস্যের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসন। এভাবে, করোনা আক্রান্তের দ্রুত সনাক্তকরণ এবং তাদের সংস্পর্শে যারা রয়েছেন ওই করোনা আক্রান্তদের চিহ্নিত করা সম্ভব হবে আশা প্রকাশ করেন পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: দেবাশীষ দাস।

তিনি বলেন, পশ্চিম জেলা টাস্ক ফোর্স-র বৈঠকে জেলার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তাতে, পুর নিগম এলাকায় তিনটি ওয়ার্ডে গণ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর কথায়, আগামীকাল সকাল থেকে পুর নিগমের ২৬, ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডে গণ পরীক্ষার আয়োজন করা হয়েছে। তাতে, চারটি করে টিম প্রত্যেক ওয়ার্ডে পরীক্ষার দায়িত্বে থাকবে। তাঁর বক্তব্য, ওই টিম-এ স্বাস্থ্য কর্মী, আশা কর্মী, বিএলও এবং সমাজসেবী-রা রয়েছেন। তারা প্রত্যেক ওয়ার্ডে গিয়ে অধিকতর পরীক্ষা সুনিশ্চিত করবেন। সদর মহকুমা শাসক অসীম সহ সমস্ত কিছুর তদারকি-র দায়িত্বে রয়েছেন, বলেন তিনি।

তাঁর কথায়, ওই টিম প্রত্যেকের বাড়িতে গিয়ে পরিবারের এক জন সদস্যের নমুনা পরীক্ষা করবেন। তবে, উপসর্গ রয়েছে এমন নজরে আসলে ওই পরিবারের বাকি সদস্যদেরও নমুনা পরীক্ষা করা হবে। তাঁর মতে, পুর নিগম এলাকায় এমন অনেকে রয়েছেন যারা নমুনা পরীক্ষা করেননি, করোনা-র সংক্রমণ নিয়ে ঘোরাফেরা করছেন। মূলত তাদের চিহ্নিত করার জন্যই ওই গণ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তার সাফল্য দেখে পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডেও একই উদ্যোগ নেওয়া হবে, বলেন তিনি।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top