News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক স্বার্থে বামেদের কালো দিবস পালিত
Image

কৃষক স্বার্থে বামেদের কালো দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে রাজ্যেও বামপন্থী সংগঠনগুলি কৃষক আন্দোলনের ছয় মাস পূর্তি উপলক্ষে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করেছে৷ আগরতলা শহর রাজ্যের প্রতিটি ম্যাচেই আন্দোলন কর্মসূচি পালিত হয়৷সারা ভারত বর্ষ জুড়ে কৃষক বিরোধী আন্দোলন চলছে৷


তার ছয় মাস পূর্তি উপলক্ষ্যে এবং কৃষক আইনের বিরোধিতা , কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী শ্রম আইন ও বিদ্যুৎ আইনের বিরোধিতা করে সারা দেশের সাথে তাল মিলিয়ে বুধবার সি.পি.আই.এম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সদর কার্যালয়ে সামনে এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷ সকাল দশটা নাগাদ এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷ এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে কৃষক শ্রমিক স্বার্থবিরোধী কালো দিবস হিসেবে উদযাপিত হয়েছে৷


এদিনের এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সিপিআইএম অঞ্চল সম্পাদক তথা শ্রমিক নেতা সুবীর সেন সহ অন্যান্যরা৷


এ প্রসঙ্গে বলতে গিয়ে শ্রমিকনেতা সুবীর সেন বলেন,এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সিপিআইএম দল কেন্দ্রীয় সরকারের কাছে বার্তা পৌঁছে দিতে চায় অবিলম্বে শ্রমিক বিরোধী শ্রম আইন, কৃষক বিরোধী কৃষি আইন এবং জনস্বার্থ বিরোধী বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে৷ অন্যথায় সিপিআইএম দলের এই সংগ্রাম আগামীদিনেও জারি থাকবে৷
বামপন্থী সংগঠনগুলির ডাকা কৃষক আন্দোলন ছয় মাস পূর্ণ হয়েছে৷ কৃষক আন্দোলনের ছয় মাস পূর্তি উপলক্ষে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ তেলিয়ামুড়া মহকুমার পনেরটি স্থানে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top