News Flash

  • Home
  • Uncategorized
  • অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, বুদ্ধদেবের শারীরিক অবস্থায় উন্নতি
Image

অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, বুদ্ধদেবের শারীরিক অবস্থায় উন্নতি

কলকাতা, ২৬ মে (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশে পৌঁছেছে, বাইপ্যাপের সাহায্যে অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। রক্তে শর্করার মাত্রাও স্বাভাবিক। হার্টের গতি মিনিটে ৫৬। মঙ্গলবার রাতে খাবারও খেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে ছ’জন চিকিৎসকের একটি টিম। বুধবার সকালে তাঁরা জানিয়েছেন, বুদ্ধদেবকে রেমডেসিভির ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপাতত তাঁর অক্সিজেনের স্তরে কিছুটা উন্নতি দেখা গিয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মে করোনায় আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল, ভালোই ছিলেন বুদ্ধদেব। কিন্তু মঙ্গলবার অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার দিকে প্রতিনিয়ত নজর রাখছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top