News Flash

  • Home
  • খেলা
  • শহরে হতে পারে টর্নেডো, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Image

শহরে হতে পারে টর্নেডো, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা,  ২৬  মে (হি. স.) : ইতিমধ্যেই ওড়িশার বালেশ্বরে ল্যান্ডফল হয়েছে ইয়াসের । কলকাতার একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে সকালেই শহরের কোনও কোনও জায়গায় টর্নেডো হতে পারে বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

নবান্ন সূত্রে খবর, তিনি জানিয়েছে দুপুর ১২ টার আশেপাশে স্থানীয়ভাবে সেই টর্নেডো হতে পারে। শহরবাসীকে ওই সময় বাড়ি থেকে না বেরনোর অনুরোধ জানিয়েছেন তিনি। সাগরে থাকাকালীন সময়ে স্থলভাগের হাওয়া হু হু করে টেনে নিয়েছে ইয়াস। আর তার জেরেই বাংলায় ছোট ছোট এলাকায় এয়ার পকেট তৈরি হয়েছে যা স্থানীয়ভাবে নিম্নচাপ বা টর্নেডোর জন্ম দিচ্ছে। মঙ্গলবার এইরকমই এক টর্নেডো হুগলি জেলার ব্যান্ডেল এবং উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি ও হালিশহরে তাণ্ডব চালিয়েছে। এবার সেই একই অবস্থা তৈরি হয়েছে খাস কলকাতার বুকে। এদিন বেলা ১২টা থেকে দুপুর ২টোর মধ্যে কলকাতার বুকে টর্নেডোর আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। 

ঘূর্ণিঝড় ইয়াসের জেরে এদিন কলকাতায় স্থানীয়ভাবে টর্নেডোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জরুরি বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।   আবহবিদরা জানিয়েছেন, এদিন বেলা ১২টা থেকে দুপুর ২টোর মধ্যে কলকাতায় স্থানীয়ভাবে টর্নেডোর সম্ভাবনা রয়েছে। ইয়াসের জেরে রাজ্যের নানা এলাকায় এইরকম প্রচুর এয়ার পকেট তৈরি হয়েছে। সেই সঙ্গে বাতাসে ঢুকেছে প্রচুর জলীয় গরম বাষ্প। আর এই দুইয়ের জেরেই টর্নেডোর আশঙ্কা তৈরি হয়েছে। এই বার্তার পরেই কলকাতাবাসীকে সতর্ক করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে বললেন ঘরে থাকতে, বাইরে না বার হতে। তবে শুধু কলকাতা নয়, টর্নেডোর আশঙ্কা থাকছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলাতেও।

প্রসঙ্গত, মঙ্গলবারই রাজ্যে কোথাও কোথাও অপ্রত্যাশিতভাবে টর্নেডোর দাপট ঘর-বাড়ি তছনছ করে দিয়েছে।   মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ হালিশহরের প্রসাদ নগর ও বীজপুর থানার বালিভাড়া ইটখোলা এলাকায় আচমকাই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় এলাকা। উড়ে যায় ২০০ টি বাড়ির টিনের চাল। ভেঙে যায় দরজার জানলার কাঁচও। আহত হন কমপক্ষে ২৫ জন।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top