News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড় বৃষ্টির জেরে টালিগঞ্জে লাইটপোস্ট সমেত উপড়ে পড়ল গাছ
Image

ঝড় বৃষ্টির জেরে টালিগঞ্জে লাইটপোস্ট সমেত উপড়ে পড়ল গাছ

কলকাতা, ২৬ মে ( হি স): করোনা আতঙ্কের মাঝেই রাজ্যবাসী বর্তমানে ভুগছে ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে । বুধবার সকাল থেকেই রাজ্য জুড়ে ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশার বালেশ্বরের কাছে ধামড়ায় আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস । ঘূর্ণিঝড় ইয়াসের জেরে ঝড় বৃষ্টি হয় কলকাতাজুড়ে । বৃষ্টির জেরে খাস কলকাতার টালিগঞ্জে উপড়ে পড়ল গাছ । ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল । 

গতবছর ঘূর্ণিঝড় আমফানের স্মৃতি ভুলতে না ভুলতেই চলতি বছর আতঙ্ক দিচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস । ইতিমধ্যেই ওড়িশার বালেশ্বরের কাছে ধামড়ায় খেলা দেখাতে শুরু করেছে ইয়াস । সেখানে ঝড়ের বেগ ঘণ্টায় ১৩০-১৪০ কিমি । যার জেরে কলকাতার জুড়ে সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সঙ্গে ঝড়ো হওয়া । বৃষ্টিপাতের জেরে টালিগঞ্জে লাইটপোস্ট সমেত উপড়ে পড়ল গাছ । টালিগঞ্জের প্রতাপাদিত্য রোডে ল্যাম্পপোস্ট নিয়ে উপড়ে পড়ে গাছ । দুটি বাড়ির মাঝখানে ভেঙে পড়ে গাছটি। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top