News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ইয়াস, প্রবল বৃষ্টি চাঁদিপুর ও দিঘায়
Image

শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ইয়াস, প্রবল বৃষ্টি চাঁদিপুর ও দিঘায়

কলকাতা, ২৫ মে (হি.স.): স্থলভাগ থেকে ক্রমেই দূরত্ব কমছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াসের। শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ইয়াস’। মঙ্গলবার সকাল ৫.৩০ মিনিটে ইয়াসের অবস্থান ছিল পারাদ্বীপ থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, ওই সময়ে ইয়াসের অবস্থান ছিল ওডিশার বালেশ্বর থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে। আরও শক্তি বাড়িয়ে ধীরে ধীরে উত্তর-উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে ২৬ মে দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর ওডিশা উপকূল অতিক্রম করবে ইয়াস। অর্থাৎ বুধবার দুপুরেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ওডিশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের দিঘার মধ্যে ওডিশার বালেশ্বরের কাছ দিয়েই ইয়াস অতিক্রম করবে।
ইয়াসের প্রভাবে সোমবার থেকেই বৃষ্টি চলছে ওডিশা ও পশ্চিমবঙ্গের। মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হয় ওডিশার চাঁদিপুরে, ভুবনেশ্বরে। ভারী বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের দিঘাতেও। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হতে পারে ওডিশার বালেশ্বর, তাই মঙ্গলবারও বালেশ্বর থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে মানুষজনকে। ইয়াসের প্রভাবে লন্ডভন্ড হতে পারে পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top