News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবন্ধী নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ধৃত যুবক
Image

প্রতিবন্ধী নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ ভিন্নধর্মী শারীরিক প্রতিবন্ধী ১৬ বছরের নাবালিকাকে অপহরণ ও পরে ধর্ষণের মামলায় আটক এক ব্যক্তি৷ধৃত ব্যক্তির নাম জসীম উদ্দিন৷ বাড়ি তারকপুর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে৷অভিযুক্ত জসীম উদ্দিনকে আজ আদালতে প্রেরণ করেছে কদমতলা থানার পুলিস৷ এলাকা জুড়ে তীব্র উত্তেজনা৷


ঘটনার বিবরণে প্রকাশ,গত ৭ মে শুক্রবার সকাল আনুমানিক ১১ টা নাগাদ উত্তর জেলার কদমতলী থানাধীন কদমতলা ব্লক এলাকা থেকে ভিন্নধর্মী শারীরিক প্রতিবন্ধী ১৬ বছরের এক নাবালিকাকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়৷তার পরের দিন অপহরণকারী নাবালিকার বাড়িতে ফোন করে জানায়,সে নাকি ওই নাবালিকাকে মন্দিরে নিয়ে গিয়ে বিবাহ করেছে৷ অপহরণকারীর ফোন পেয়ে নাবালিকার পরিবার জানতে পারে অভিযুক্ত অপহরণকারী কদমতলা থানা এলাকার তারকপুর গ্রামের তনু দাস নামের এক ব্যক্তি৷


যে তনু দাস তাদের বাড়িতে কিছুদিন যাবত আসা-যাওয়া করছিল এবং তার পরিচয় তনু দাস নামে দিয়েছিল৷ এমনকি নাবালিকাকে তার ভাইয়ের নিকট বিয়ের প্রস্তাবও দেয়৷ কিন্তু ওই ব্যক্তির প্রস্তাবে নাবালিকার পরিবার সহমত পোষণ করেনি বলে নাবালিকার পরিবারের দাবি৷পরে বালিকা পরিবারের লোকজন খবর নিলে ঘটনা অন্য মোড় নেয়৷খবর নিয়ে নাবালিকার পরিবার জানতে পারে,অভিযুক্ত অপহরণকারী তারকপুর পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা জসীম উদ্দিন পিতা মৃত নজিব আলি৷যার পূর্বের দুটি বউ রয়েছে৷


তড়িঘড়ি অপহৃত নাবালিকার পরিবারের তরফ থেকে কদমতলা থানায় অভিযুক্ত জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিন্নধর্মী নাবালিকা মেয়ে অপহরণ ও পরে ধর্ষণের মামলা রুজু করা হয়৷ লিখিত অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলাটি হাতে নিয়ে তদন্তে নেমে পড়ে৷ তদন্ত শুরু করে আজ দক্ষিণ কদমতলা এলাকা থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷সাথে অভিযুক্ত অপহরণকারী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ৷ অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিসের হাতে অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷
এই ঘটনা নিয়ে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান,অভিযুক্ত জসিম উদ্দিনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ৷ আজ ধৃতকে পুলিশি রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে কদমতলা থানার পুলিশ৷
তবে পুলিসের শক্ত হাতের তৎপরতায় অপহৃত নাবালিকা উদ্ধার ও অভিযুক্ত গ্রেফতার হওয়াতে গোটা কদমতলা এলাকায় জুড়ে চরমে উঠা উত্তেজনা কিছুটা হলেও ভাটা পড়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top