News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলের চাংলাং জেলায় আসাম রাইফেলস-এনএসসিএনের গোলাগুলি, হত এক জঙ্গি, আহত দুই জওয়ান
Image

অরুণাচলের চাংলাং জেলায় আসাম রাইফেলস-এনএসসিএনের গোলাগুলি, হত এক জঙ্গি, আহত দুই জওয়ান

ইটানগর, ২২ মে (হি.স.) : অরুণাচল প্ৰদেশের চাংলাং জেলার জয়রামপুর অঞ্চলে আসাম রাইফেলস এবং ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (খাপলাং গোষ্ঠী)-এর সশস্ত্র ক্যাডরদের মধ্যে প্রচণ্ড সংঘৰ্ষে এক জঙ্গি সদস্য নিহত হয়েছে। এছাড়া গোলাগুলির দরুন আসাম রাইফেলসের দুই জওয়ান আহত হয়েছেন বলে প্রাপ্ত খবরে প্রকাশ। নিহত জঙ্গিকে অবতার চাকমা বলে শনাক্ত করা হয়েছে। তবে কোনও কোনও মহলের দাবি এই সংঘর্ষে জঙ্গি নয়, মৃত্যু হয়েছে এক জওয়ানের।

বিলম্বে প্রাপ্ত খবরে প্রকাশ, ভারত-মায়ানমার সীমান্তবৰ্তী জয়রামপুরের জঙ্গলাকীর্ণ লংরি গ্রামে এনএসসিএন-এর সশস্ত্র একদল ক্যাডার ঘাঁটি গেড়েছে বলে গোপন সূত্রে আধাসেনা আসাম রাইফেলসের গোয়েন্দারা খবর পান। সে অনুযায়ী আজ সকালে ১৯ ব্যাটালিয়নের আসাম রাইফেলসের জওয়ানরা লংরি গ্রামে হানা দিয়ে গোটা অঞ্চল ঘিরে ধরেন। ইত্যবসরে সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ জঙ্গিরা আসাম রাইফেলসের জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। পালটা জবাব দিতে শুরু করেন আধাসেনা জওয়ানরা। প্ৰায় ২৫ মিনিট এই সংঘর্ষ চলে। 

সংঘর্ষ স্তিমিত হলে ঘটনাস্থল থেকে জওয়ানরা উদ্ধার করেন এক জঙ্গির লাশ। পরে তাকে অবতার চাকমা বলে শনাক্ত করা হয়। এদিকে গোলাগুলিতে দুই সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাঁদের নাম জানা সম্ভব হয়নি।

সংশোধিত খবরের জন্য নীচে দেওয়া লিঙ্ক-এ ক্লিক করুন –

https://srv1411106.hstgr.cloud/2021/05/23/assam-rifles-nscn-shelling-in-arunachal-pradeshs-changlang-district-kills-one-jawan-injures-two-more/

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top