News Flash

  • Home
  • Uncategorized
  • আগামি ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
Image

আগামি ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ২১ মে (হি. স.) :  ঊর্ধ্বমুখী তাপমাত্রা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা শুক্রবারও কিছ্টা বজাই থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘন্টায়। উত্তরবঙ্গের বেশকিছু জেলায় স্বস্তির বৃষ্টি দেখা গিয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিণাজপুর সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে।  
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলে জানানো হয়েছে হাওয়া অফিস থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, কোচবিহার সহ বাকি জেলাগুলিতে আজকের তাপমাত্রা অন্যদিনের তুলনায় প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি কম থাকবে। মাঝামধ্যেই নেমে আসবে বৃষ্টি।  তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। শুক্রবার সারাদিন আকাশের মুখ ভার থাকবে উত্তরবঙ্গে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এদিন হাওয়ার গতিবেগ ৩০ কিমি প্রতি ঘন্টার বেশি হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওইয়া দফতর।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top