News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমানা নিয়ে বিবাদের জেরে মারপিট, দুই ভাতিজি সহ গুরুতর আহত ভাই
Image

সীমানা নিয়ে বিবাদের জেরে মারপিট, দুই ভাতিজি সহ গুরুতর আহত ভাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বামুনিয়া এলাকায় সীমানা বিরোধকে কেন্দ্র করে ভাইয়ের আক্রমণে ভাই ও দুই ভাতিজি রক্তাক্ত৷ ঘটনাস্থল পরিদর্শন করলেন মহিলা কমিশনের চেয়ারপার্সন৷বাড়ির জায়গার সীমানা নিয়ে ভাইয়ের আক্রমণে গুরুতর আহত আহত অপর ভাই রাকেশ নাথ ও তার দুই মেয়ে সোমা নাথ ও রত্না নাথ৷


ঘটনাকে কেন্দ্র করে কদমতলা থানা এলাকার সরলা গ্রাম পঞ্চায়েতের বামুনিয়াা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার খবর পেয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী আক্রান্তের বাড়িেেত ছুটে যান৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন মহিলা কমিশনের চেয়ারপার্সন৷ আক্রমণকারী ইরেশ নাথ ও তার ছেলে সৌরভ নাথের উপযুক্ত শাস্তির দাবি জানান মহিলা কমিশনের চেয়ারপার্সন৷


ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া এলাকার ১ নং ওয়ার্ডের বাসিন্দা রাকেশ নাথের ভাই ইরেশ নাথের বাড়ির সীমানার বেড়া দেওয়া নিয়ে বাকবিতন্ডা শুরু হয়৷ রাকেশ নাথকে সীমানায় বেড়া দিতে বাধা দেয় তার ভাই৷ ভাই ইরেশ নাথ ও তার ১৫ বছরের নাবালক ছেলে সৌরভ নাথ বেড়া দিতে বাধা দেয় রাকেশ নাথকে৷ তখনই ধারালো দা দিয়ে পিতা-পুত্র মিলে রাকেশ নাথের উপর হামলা চালায় বলে অভিযোগ৷ তাতে শরীরের বিভিন্ন অংশ দায়ের কোপে কেটে যায়৷ পিতাকে বাঁচাতে এসে রাকেশ নাথের দুই মেয়ে সোমা নাথ ও রত্না নাথ গুরুত্বর ভাবে দায়ের কোপে রক্তাক্ত হয়৷ এ সময় ঘটনাক্রমে কদমতলা থানার পুলিশ বামুনিয়া এলাকায় অন্য একটি মামলার তদন্তে যাচ্ছিল৷ পুলিশ তখন ঘটনার সম্মুখীন হয়ে পড়ে৷ তখন পুলিশ ঘটনাস্থল থেকে রাকেশ নাথ ও তার দুই কন্যাকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে অন্যত্র রেফার করেন৷ এদিকে আহতদের পরিবারের তরফ থেকে কদমতলা থানায় অভিযুক্ত ইরেশ নাথ ও তার ছেলে সৌরভ নাথের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে৷কদমতলা থানার পুলিশ মামলাটি হাতে নিয়ে অভিযুক্ত আক্রমণকারী ইরেশ নাথ ও তার ছেলে সৌরভ নাথকে গ্রেপ্তার করে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করেছে৷


অপরদিকে আজ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী গুরুতরভাবে আহত রাকেশ নাথের বাড়িতে গিয়ে তাদের খোজখবর নেন৷ কথা বলেন রাকেশ নাথ ও তার দুই মেয়ে সোমা নাথ ও রত্না নাথের সাথে৷ চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে,আহত রাকেশ নাথের বাড়ির সীমানা নিয়ে তার আপন ভাই ইরেশ নাথের দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল৷ আর গত ১১ মে বাড়ির জায়গার সীমানা উপর বেড়া দেওয়া শুরু করলে রাকেশ নাথের উপর তার ভাই ইরেশ নাথ ও ভাইয়ের ছেলে সৌরভ নাথ দুর্বৃত্তের মত ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালায়৷ আহত রাকেশ নাথ ও তার দুই মেয়ে ন্যায় বিচার পাবার জন্য জোরালো দাবি জানিয়েছে রাজ্য মহিলা কমিশনের কাছে৷
রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীর সফর সঙ্গী ছিলেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার৷

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top