News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২ মে (হি.স.) : কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। অক্সিজেন, প্রতিষেধক, ওষুধ, হাসপাতালের পরিকাঠামো ইত্যাদি নিয়ে বিশদে আলোচনা হয় বৈঠকে।
দেশের পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই হাহাকারের ছবি উঠে আসছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাজধানী দিল্লির।
দিল্লি-সহ দেশের বিভিন্ন এলাকায় কয়েকজন চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনিবার দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেনের অভাবে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দিল্লির এক বেসকারি হাসপাতালে মানসিক চাপ সহ্য করতে না পেরে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ কার্যত বিপর্যস্ত। দেশের বিভিন্ন প্রান্তে হাসপাতালের বেড এমনকী অক্সিজেনের জন্য হাহাকার চলছে। শুধু তাই নয় ভারত বিশ্বের মধ্যে সব থেকে বেশি টিকা উৎপাদন করে। কিন্তু সেখানে ভারতেই টিকার জন্য লম্বা লাইন দেখা যাচ্ছে, তাও টিকা পাওয়া যাচ্ছে না। গতকাল অর্থাৎ ১৮ থেকে ৪৪ বছরের সবার জন্য দেশে টিকাকরণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যগুলির হাতে পর্যাপ্ত টিকা না থাকায় তা শুরুই করা যায়নি। বেশির ভাগ রাজ্যই আগে জানিয়ে দিয়েছিল, যাদের দ্বিতীয় ডোজ প্রয়োজন তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রীর বৈঠকে এই বিষয়গুলিও উঠে এসেছে।
এমতাবস্থায় কী কী কৌশল নিয়ে এগোলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে, তা পর্যাচলোচনা করতেই আজ সকালে জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top