News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় পাটিয়ালার হাসপাতালে মৃত ৩১ জন রোগী, মর্গে দেহ রাখার জায়গা নেই
Image

২৪ ঘন্টায় পাটিয়ালার হাসপাতালে মৃত ৩১ জন রোগী, মর্গে দেহ রাখার জায়গা নেই

পাটিয়ালা, ২৬ এপ্রিল (হি.স.): বিগত ২৪ ঘন্টায় পঞ্জাবের পাটিয়ালার রাজিন্দ্র সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ৩১ জন করোনা-রোগীর। ৩১ জন রোগীর মৃত্যুর জেরে হাসপাতালের মর্গে দেহ রাখার কোনও জায়গা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের মর্গে ১৬টি দেহ একসঙ্গে রাখা যায়, কিন্তু ২৪ ঘন্টায় ৩১ জন রোগীর মৃত্যুর ফলে হাসপাতালের মর্গে আর জায়গা নেই।


৩১ জনের মধ্যে হাসপাতালের আট-তলা কোভিড ওর্য়াডের পাঁচ-তলায় আইসিইউ ওয়ার্ডেই মৃত্যু হয়েছে ১৩ জন রোগীর। এই মুহূর্তে ২৫৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছন, তাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কোভিড আইসোলেশনের ইন-চার্জ সুরভি মালিক জানিয়েছেন, “বিগত দু’দিনে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। বিগত ৪৮ ঘন্টাতেই সবথেকে বেশি মৃত্যু হয়েছে। ভীষণ অসুস্থ অবস্থাতেই মানুষজন ভর্তি হচ্ছেন।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top