News Flash

  • Home
  • Uncategorized
  • আপাতত আইপিএল স্থগিত রাখার কোনও প্রশ্ন নেই, স্পষ্ট জানালেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
Image

আপাতত আইপিএল স্থগিত রাখার কোনও প্রশ্ন নেই, স্পষ্ট জানালেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.) : করোনা পরিস্থিতি যেমনই হোক না কেন, কোভিড বিধি মেনেই চলানো হচ্ছে আইপিএল। সুতরাং এমন পরিস্থিতিতে আইপিএল বন্ধ রাখার কোন পরিকল্পনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। সোমবার সেকথাই স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।করোনার দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিধ্বস্ত ভারত। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাড়ে তিন লক্ষের গণ্ডি। পরিস্থিতি আগামীদিনে আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমনটাই মত বিশেষজ্ঞদের। এই অবস্থায় আইপিএলের ভবিষ্যত কী? সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। এমনকী অনেকেই টুর্নামেন্ট বন্ধ রাখার পক্ষেই সওয়াল করেছেন। তবে বোর্ডের সেরকম পরিকল্পনাই নেই। টুর্নামেন্ট যেভাবে এগোচ্ছে, সেভাবেই চলবে। আপাতত আইপিএল স্থগিত রাখার কোনও প্রশ্ন নেই বলে জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।


দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত স্বাস্থ্য পরিষেবা। জৈব সুরক্ষা বলয়ে কোভিডবিধি মেনেই দেশের মাটিতে আয়োজিত হচ্ছে এবারের আইপিএল। করোনার কথা মাথায় রেখে স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। তবে বিসিসিআই সভাপতির বক্তব্যের পর সেই আশঙ্কা কিছুটা হলেও দূর হয়েছে। আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সৌরভ বলেন, “এখনও পর্যন্ত সূচি মেনেই চলবে আইপিএল।”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top