News Flash

  • Home
  • Uncategorized
  • এডি নগর পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়ে গেল ৩০ জন করোনা আক্রান্ত
Image

এডি নগর পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়ে গেল ৩০ জন করোনা আক্রান্ত

আগরতলা, ২২ এপ্রিল (হি. স.)৷৷ ত্রিপুরায় কোভিড কেয়ার সেন্টার থেকে ৩০ জন করোনা আক্রান্ত পালিয়ে গেছেন৷ তাঁরা সকলেই ত্রিপুরা স্টেট রাইফেলস-এ ভর্তির জন্য পরীক্ষা দিতে আগরতলায় এসেছিলেন৷ তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা: শৈলেশ কুমার যাদব৷ তাঁর দাবি, ওই ৩০ জন করোনা আক্রান্তের মোবাইল লোকেশন অনুযায়ী তারা এখন ত্রিপুরার বাইরে রয়েছেন৷


এদিন তিনি জানান, এডিনগর পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার-এ করোনা আক্রান্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে৷ সম্প্রতি ত্রিপুরা স্টেট রাইফেলস-এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ চাকুরীর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বহি:রাজ্য থেকেও প্রত্যাশী-রা এসেছেন৷ তাদের নমুনা পরীক্ষায় অনেক-র দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাঁর কথায়, বর্তমানে পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারে ৪৬ জন করোনা আক্রান্ত রয়েছেন৷ তাদের সেখানেই চিকিতা চলছে৷ তাদের মধ্যে ৩০ জন টিএসআর নিয়োগে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন৷ তারা গতকাল রাতে জানালা ভেঙ্গে পালিয়েছে৷ আজ সকালে প্রাত:রাশ দিতে গিয়ে বিষয়টি সকলের নজরে এসেছে৷


তিনি বলেন, পলাতক ওই করোনা আক্রান্তদের মধ্যে বিহার-র ১৪ জন, উত্তর প্রদেশ-র ৭ জন, রাজস্থান-র ৬ জন এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ১ জন করে রয়েছেন৷ তাদের সকলের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন-কে সমস্ত বিষয় জানানো হয়েছে৷ তিনি জানান, মোবাইল লোকেশন অনুযায়ী ওই করোনা আক্রান্ত-রা ইতিমধ্যে ত্রিপুরার বাইরে চলে গেছেন৷ তবুও তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top