News Flash

Image

পথের বলি এক, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ এপ্রিল৷৷ সাতসকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না পঞ্চাশোর্ধ প্রদীপ দেববর্মার৷ পথদুর্ঘটনায় কেড়ে নিল প্রদীপ দেববর্মার প্রাণ৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি বাজার সংলগ্ণ এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি দয়ারাম পাড়া এলাকার বাসিন্দা বছর ৫৫- এর প্রদীপ দেববর্মা অন্যান্য দিনের মতো রবিবার ও প্রাতঃভ্রমণে বেরিয়েছিল৷ কিন্তু প্রাতঃভ্রমণ শেষ করে আর ঘরে ফেরা হলো না তার৷ অভিশপ্ত এক গাড়ির ধাক্কায় কেড়ে নিল বছর ৫৫ এর প্রদীপ দেববর্মার প্রাণ৷ যদিও অভিশপ্ত ওই গাড়িটি প্রদীপ দেববর্মাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ অভিশপ্ত গাড়ির ধাক্কায় প্রদীপ দেববর্মার নিথর দেহ রাস্তার পাশবর্তী এক পুকুরে জলে গিয়ে পড়ে৷


ঘটনা প্রত্যক্ষ করে এলাকার লোকজন তড়িঘড়ি খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে৷ তেলিয়ামুড়া দমকল বাহিনীর জওয়ানরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে৷ জানা যায়, ২ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তান রয়েছে দিনমজুর এই প্রদীপ দেববর্মার৷ রবিবারই ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়৷ প্রদীপ দেববর্মার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে৷ চারিদিকে শুরু হয় কান্নার রোল৷দিকে অভিশপ্ত গাড়ির খোঁজে তেলিয়ামুড়া থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে৷


এদিকে, ফের যান দুর্ঘটনা আহত ২ জন৷একজনের অবস্থা গুরুতর হওয়াতে তাকে জিবি হাসপাতাল রেফার করা হয় করা হয়৷ঘটনা তেলিয়ামুড়া থানা দিন নেতাজি নগর এলাকায় রবিবার দুপুর নাগাদ৷
সংবাদে জানা যায় নেতাজি নগর অটো স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটো চাকমা ঘাটের দিকে যাচ্ছিল অপর দিক থেকে আসা একটি বাইক এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷এতে আহত হয় গিতা রানি রাঙ্খল এবং বাইক চালক রূপম চক্রবর্তী৷আহত দুজনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷দুজনের মধ্যে মোটর বাইক চালক রূপম চক্রবর্তীর অবস্থা গুরুতর হওয়াতে দিদি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়৷বাইক এবং অটো রিস্কা থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে৷

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top