News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ বছর উন্নয়নের সামনে শুধু প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন মমতা : প্রধানমন্ত্রী
Image

১০ বছর উন্নয়নের সামনে শুধু প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন মমতা : প্রধানমন্ত্রী

আসানসোল, ১৭ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের উন্নয়নের সামনে শুধু প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন মমতা দিদি। ১০ বছর ধরে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন দিদি। শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জনসভায় এভাবেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী এদিন বলেছেন, “সাইকেল থেকে রেল, কাগজ থেকে স্টিল, অ্যালুমিনিয়াম থেকে কাঁচ-দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত কারখানায় কাজ করতে মানুষ এখানে আসেন। দেখতে গেলে, আসানসোল মিনি ইন্ডিয়া। ভারতের বিভিন্ন প্রান্তের মানুষদের এখানে দেখা যায়। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য আসানসোল প্রভাবিত হয়েছে।” মমতাকে ‘অহঙ্কারী’ আখ্যা দিয়ে মোদী বলেছেন, “দিদির অহঙ্কার বেড়ে গিয়েছে। কেন্দ্রের ডাকা কোনও বৈঠকেই দিদি যান না। বাংলার মানুষের হয়ে কথা বলার সময় নেই দিদির।”  
এদিন জনসভার শুরুতেই মোদী বলেছেন, “আমি নববর্ষের পরে প্রথম এলাম। এত বেশি লোক কোনও সভায় দেখিনি। চার দফার ভোটদান, দিদি-ভাইপো খান-খান। বাকি চার দফার ভোটদান, দিদি-ভাইপো টিকিট কাটান।” তৃণমূলকে খোঁচা দিয়ে ও আক্ষেপের সুরে মোদী বলেছেন, “আসানসোল দেশের শিল্পনগরী হয়ে উঠতে পারে। কিন্তু, এত দিন ধরে আসানসোলে কয়লার মাফিয়া রাজ চলেছে।এই টাকা কার কাছে গিয়েছে সবাই জানে। রাজ্যে সবাইকে ভাইপো ট্যাক্স দিতে হয়। এই মাফিয়া রাজ খতম করতে পারে আপনাদের ভোট। ১০ বছর আপনাদের সঙ্গে প্রতারণা করেছেন দিদি। বাংলার উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। তাই এ বার বিজেপি-কে ক্ষমতায় আনুন। বিজেপি সোনার বাংলা গড়বে। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। দিদি আর তো ১ মাসও বাকি নেই। কয়লা ধুলেও ময়লা যায় না।”
মোদী বলেছেন, “দিদির অহঙ্কার বেড়ে গিয়েছে। কেন্দ্রের ডাকা কোনও বৈঠকেই দিদি যান না। বাংলার মানুষের হয়ে কথা বলার সময় নেই দিদির। শুধু আমাকে খারাপ কথা বলাই নয়, দিদি কেন্দ্রীয় বাহিনী, জওয়ানদেরও খারাপ কথা বলছেন। আক্রমণ করছেন। কোচবিহারে ৫ জনের দুঃখজনক মৃত্যু নিয়ে রাজনীতি করেছেন দিদি। অডিয়ো টেপ সামনে এসেছে, মৃত্যু নিয়ে রাজনীতি দিদির পুরনো অভ্যাস। বাংলার জনতা দিদিকে আজীবনের জন্য একটা সার্টিফিকেট দিয়ে দেবে। সেটা হল ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’। সেটা নিয়ে ঘুরে বেড়াবেন।”
আসানসোলের জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আসানসোলে রামনবমীর দিন হিংসার ঘটনা আমরা ভুলতে পারি না। সেই সময় তুষ্টিকরণের রাজনীতি করেছিলেন দিদি। তাই এ বার বাংলায় আসল পরিবর্তন হবে। বিজেপি ক্ষমতায় এলে জাতি, ধর্ম নির্বিশেষে মহিলাদের সুরক্ষার দিকে জোর দেওয়া হবে। ধর্ষণের মতো ঘটনার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তোলা হবে। এ বার সংঘাত নয়, উন্নয়ন হবে। হিংসা নয়, পেটে ভাত হবে।”

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top