News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় মারা গেলেন প্রখ্যাত বাংলাদেশি অভিনেত্রী সারা বেগম কবরীর
Image

করোনায় মারা গেলেন প্রখ্যাত বাংলাদেশি অভিনেত্রী সারা বেগম কবরীর

ঢাকা, ১৭ এপ্রিল (হি.স.) : করোনায় মারা গেলেন প্রখ্যাত বাংলাদেশি অভিনেত্রী সারা বেগম কবরীর। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বাংলাদেশের জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। আবার দেশের সাংসদও ছিলেন ৭১ বছরের অভিনেত্রী।
জানা গিয়েছে, কাশি ও জ্বরে ভুগছিলেন বেগম কবরীর। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার দু’দিন পর অর্থাৎ গত ৭ এপ্রিল তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বর্ষীয়ান অভিনেত্রীকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন ডাক্তাররা। কিন্তু সেদিন আইসিইউতে বেড পাওয়া যায়নি বলে অভিযোগ। সূত্রের খবর, ৮ এপ্রিল দুপুরে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বৃহস্পতিবার বিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।
আগের নাম ছিল মীনা পাল। পরে লেখক সৈয়দ শামসুল হকের পরামর্শে নাম পালটে রাখেন সারা বেগম কবরী। ছয়ের দশকে সিনেমার জগতে প্রবেশ করেন অভিনেত্রী। পরিচালক সুভাষ দত্তর ‘সুতরাং’ ছবিতে যখন অভিনয় করেছিলেন তাঁর বয়স ছিল মাত্র ১৩। তারপর একাধিক বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছেন। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবির নায়িকা ছিলেন। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ‘সারেং বৌ’ সিনেমার জন্য বাংলাদেশের জাতীয় পুরস্কার পান। ৭১ সালে মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন। ২০০৮ সালে ভোটে জিতে বাংলাদেশের নারায়ণগঞ্জ ৪ কেন্দ্রের সাংসদ হয়েছিলেন। পরে রাজনীতি ছেড়ে অভিনয় জগতে ফিরেছিলেন। ছবি পরিচালনাও করেছিলেন। কিন্তু করোনার মারণ ছোবল থেকে রেহাই পেলেন না। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে শোকাহত বাংলাদেশের চলচ্চিত্র মহল ও সিনে অনুরাগীরা।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top