News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে একদিনে ২৩ এবং নাগাল্যান্ডে ১১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে
Image

মণিপুরে একদিনে ২৩ এবং নাগাল্যান্ডে ১১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে

ইমফল / কোহিমা, ১৪ এপ্রিল : একদিনে ২৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে মণিপুরে। চলতি বছরের জানুয়ারি মাসের পর এই প্রথম একদিনে সর্বোচ্চ করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে। তাতে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯,৫৪০। এদিকে, গত ২৪ ঘণ্টায় নাগাল্যান্ডে নতুন করে ১১ জনের দেহে করোনা-র সংক্রমণ ধরা পড়েছে। ফলে রাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২,৪২৭।

মণিপুর স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, ওই ২৩ জন করোনা আক্রান্তদের মধ্যে ৮ জন মহিলা এবং তিনজন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান রয়েছেন। মণিপুরে বর্তমানে ২৯,৫৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১১৫ জন। এদিকে, করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হয়েছে ৩৭৬।

অন্যদিকে, নাগাল্যান্ডে গত ২৪ ঘণ্টায় ১১ জনের দেহে নতুন করে করোনা-র সংক্রমণ মিলেছে। তাদের মধ্যে ডিমাপুরে সাত, কোহিমায় দুই এবং একজন করে ফেক ও বোখায় করোনায় আক্রান্ত রয়েছেন। বর্তমানে নাগাল্যান্ডে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১৭৪। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে জানা গিয়েছে, ডিমাপুরে একটি বাড়িতে ৫ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গেছে। ওই বাড়িটি সিল করে দিয়েছে প্রশাসন।

মণিপুর ও নাগাল্যান্ডে লাগাতার করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অন্যতম কারণ হল অধিকাংশ মানুষেই মুখে মাস্ক পড়ছেন না। মাস্ক নিয়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। কিন্তু অসচেতন নাগরিক মাস্কে অসীম প্রয়োজনীয়তা অনুভব করতে পারছেন না।

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top