News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যান্সার জয় করলেন ষাটোর্ধ আব্দুল মুকিত
Image

ক্যান্সার জয় করলেন ষাটোর্ধ আব্দুল মুকিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ ক্যান্সার জয় করলেন কৈলাশহরের টিলাবাজারের বাসিন্দা ৬৫ বছরের আব্দুল মুকিত৷ ২০১৪ সালে তাঁর গলায় ব্যাথা হয়৷ তাঁর জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস ছিল৷ সে বছর নভেম্বর মাসে তিনি প্রথমে কৈলাশহরে ও পরে শিলচরে চিকিৎসা করতে যান৷ শিলচরে ক্যান্সার হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়৷ক্যান্সার হওয়ায় স্বভাবতই মন ভেঙে পড়েছিল পেশায় পোস্টমাষ্টার আব্দুল মুকিতের৷

আগরতলায় এসে বর্তমান অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালে ডাঃ অরূপ রায় বর্মণকে দেখান তিনি৷ ২০১৫ সাল থেকে রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেওয়া শুরু হয়৷ ক্রমে তিনি সুুস্থ হয়ে উঠেন৷ পরবর্তী পর্যায়ে তাঁর বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়৷ এবছর ৮ এপ্রিল তাঁর বেরিয়াম সোয়ালো এ’-রে করা হয়৷ তাতে এবারও ধরা পড়ে তাঁর শরীরের কোথাও ক্যান্সার নেই৷ তাঁর ক্যান্সার থেকে মুক্ত থাকার ঘটনায় তিনি নিজে এবং পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই খুশি৷ স্বাস্থ্য অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top