News Flash

  • Home
  • Uncategorized
  • এনডিএ থেকে বেরিয়ে গেল গোয়া ফরোয়ার্ড পার্টি
Image

এনডিএ থেকে বেরিয়ে গেল গোয়া ফরোয়ার্ড পার্টি

পানাজি, ১৩ এপ্রিল (হি.স.) : এনডিএ জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল গোয়া ফরোয়ার্ড পার্টি(জিএফপি)। মঙ্গলবার গোয়া ফরওয়ার্ড পার্টি বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের কারণে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স’ (এনডিএ) জোট থেকে বেরিয়ে গেল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনডিএ চেয়ারম্যান অমিত শাহকে এক চিঠিতে গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই জোট থেকে নিজেদের দলের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত জানিয়ে দলের সংখ্যাগরিষ্ঠ নেতাদের স্বাক্ষরিত চিঠি পাঠান।


প্রসঙ্গত, ২০১৭ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর পরিক্কর-র নেতৃত্বে গোয়ার উন্নতির স্বার্থে গোয়া ফরওয়ার্ড পার্টি এনডিএ জোটে যোগ দেয় এবং সে সময় গোয়ার উন্নয়ন খাতে ১৬৫০০ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু সম্প্রতি বিভিন্ন বিষয়ে  এনডিএ জোটের সঙ্গে সংঘাত শুরু হওয়ায় জোট থেকে নাম সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল বলে জিএফপির সভাপতি জানান।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top