News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বই : অক্সিজেনের অভাবে ৭ করোনা আক্রান্তের মৃত্যু, অভিযোগ অস্বীকার হাসপাতালের
Image

মুম্বই : অক্সিজেনের অভাবে ৭ করোনা আক্রান্তের মৃত্যু, অভিযোগ অস্বীকার হাসপাতালের

মুম্বই, ১৩ এপ্রিল (হি.স.) : অক্সিজেনের অভাবে ৭ করোনা আক্রান্তের মৃত্যু হল মহারাষ্ট্রের মুম্বইয়ে।  রাজ্যের ভাসাই এলাকায় নালাসোপারার একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন, অক্সিজেনের জোগানে কোনও ঘাটতি নেই। অন্য জটিল রোগ থাকার কারণেই আক্রান্তদের মৃত্যু হয়েছে, অক্সিজেনের অভাবে নয়। কিন্তু রোগীর আত্মীয়দের দাবি, করোনা আক্রান্তের চিকিৎসা চলাকালীনই হঠাৎ অক্সিজেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার মৃত্যু হয়েছে ৭ জনের। মহারাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রবল চাপ তৈরি হয়েছে চিকিৎসা ব্যবস্থার উপর।


এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরেও। রোগীর আত্মীয়রা সব দায় চাপিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের ঘাড়ে। হাসপাতালের এক চিকিৎসক অবশ্য দাবি করেছেন, করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃতদের একাধিক জটিল রোগ ছিল, সেই কারণেই মৃত্যু হয়েছে। স্থানীয় বিধায়ক ক্ষিতীশ ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘ভাসাই তালুকে অক্সিজেনের আকাল দেখা যাচ্ছে। এই তহসিল এলাকায় যাতে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ শুরু করা হয়, সে দিকে খেয়াল করুক সরকার।’’


বিজেপি-র বিধায়ক ও মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা প্রবীণ দারেকর গোটা ঘটনার জন্য উদ্ধব ঠাকরে সরকারকে দোষ দিয়েছেন। পাশাপাশি বিজেপির তরফ থেকে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের পদত্যাগও দাবি করা হয়েছে।

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top