News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত সন্তোষ গাঙ্গোয়ার, সরোজ পান্ডেও কোভিড পজিটিভ
Image

করোনা-আক্রান্ত সন্তোষ গাঙ্গোয়ার, সরোজ পান্ডেও কোভিড পজিটিভ

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার। তবে, করোনা উপসর্গ নেই বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার ছাড়াও কোভিড-সংক্রমিত হয়েছেন বিজেপি সাংসদ সরোজ পান্ডে। সরোজ পান্ডে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি হয়েছেন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, “আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। কোনও উপসর্গ নেই। আমার সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদের অনুরোধ করছি, দয়া করে করোনা সেফটি নিয়ম মেনে চলুন। আমরা একসঙ্গে এই মহামারীকে জিতব।”
বিজেপি সাংসদ সরোজ পান্ডে মঙ্গলবার টুইট করে জানিয়েছেন, “গতকাল শরীর খারাপ থাকার কারণে করোনা পরীক্ষা করিয়েছিলাম এবং আমার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শে দিল্লির এইমস-এ ভর্তি হয়েছি। বিগত দিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরাও পরীক্ষা করিয়ে নিন।”

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top