News Flash

  • Home
  • Uncategorized
  • নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে
Image

নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ প্রচুর নগদ অর্থ এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জনৈক শিক্ষক ও তার সাগরেদের বিরুদ্ধে৷ ঘটনা তেলিয়ামুড়ায় অভিযুক্ত শিক্ষকের নাম শঙ্কর দেবনাথ ও তার সাগ রেদ হরেকৃষ্ণ দেবনাথ৷ এলাকার মানুষজনদের অভিযোগ মূলে জানা গেছে ওই শিক্ষক জয়নগর এলাকার অনিমা বণিক নামে এক মহিলাকে হাতিয়ার করে এলাকার বিভিন্ন মানুষজনদের কাছ থেকে প্রচুর অর্থ এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় মোটা অংকের সুদ দেওয়ার নাম করে৷


অনেকটা চিটফান্ডের মত৷ যেসব মানুষজনদের কাছ থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার নেওয়া হয়েছিল এবার ওইসব মানুষজন হন্যে হয়ে ঘুরছে তাদের আমানত হিসেবে অর্থ এবং স্বর্ণালঙ্কার ফিরে পাওয়ার জন্য৷ এ নিয়ে কয়েকবার সালিশি সভাও হয়েছিলো৷ রবিবার পূর্ত দপ্তরের ডাকবাংলায় সালিশি সভা থেকে অভিযুক্ত শংকর দেবনাথ এবং হরেকৃষ্ণ দেবনাথকে ক্ষুব্দ প্রমিলা বাহিনী মারধোরও করে৷ পরে ওই সব ক্ষুব্ধ প্রমীলারা রবিবার সন্ধ্যায় কালিটিলা গ্রামে হরেকৃষ্ণ দেবনাথ এর বাড়ি চড়াও হয়ে ভাঙচুর চালায়৷


ভাঙচুর চালানোর প্রাক্কালেই হরে কৃষ্ণ দেবনাথ এর স্ত্রী এবং মেয়ে ক্ষুব্দ হয়ে প্রমিলা বাহিনীর উদ্দেশ্যে তেড়ে-ফুঁড়ে আসে৷ খবর যায় তেলিয়ামুড়া থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেয়৷ পরবর্তী সময় ওই সব ক্ষুব্দ প্রমীলারা গৌরাঙ্গ টিলা গ্রামের শঙ্কর দেবনাথ এর বাড়িতে এসে চড়াও হয়৷ কিন্তু শঙ্কর দেবনাথ তখন বাড়ি থেকে বের হননি৷ সোমবার সকালে ক্ষুব্দ প্রমিলা বাহিনীরা অর্থাৎ পাওনাদাররা ফের হরেকৃষ্ণ দেবনাথ এর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়৷ খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ আপাতত হরে কৃষ্ণ দেবনাথ এর বাড়ির সামনে পুলিশ প্রিকেট বসানো হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে৷ তবে শিক্ষক শংকর দেবনাথ তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top