News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্য সুরক্ষা বাহিনীর, গড়চিরৌলিতে এনকাউন্টারে নিকেশ ৫ জন মাওবাদী
Image

সাফল্য সুরক্ষা বাহিনীর, গড়চিরৌলিতে এনকাউন্টারে নিকেশ ৫ জন মাওবাদী

গড়চিরৌলি (মহারাষ্ট্র), ২৯ মার্চ (হি.স.): মাওবাদী-অধ্যুষিত মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৫ জন মাওবাদী। গড়চিরৌলি জেলার কুরখেদার খোবরামেন্ধা জঙ্গলের ঘটনা। ডিআইজি (নক্সাল রেঞ্জ) সন্দীপ পাটিল জানিয়েছেন, “সোমবার সকালে কুরখেদার খোবরামেন্ধা জঙ্গলে মাওবাদী-দমন অভিযানে নামে পুলিশ বাহিনী। এনকাউন্টারে ৫ জন মাওবাদী নিকেশ হয়েছে।

ডিআইজি জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে জানা যায় খোবরামেন্ধা জঙ্গলে জড়ো হয়েছে মাওবাদীরা। সেই মতো গত শনিবার থেকেই হেতালকাসা জঙ্গলে অভিযান চালায় গড়চিরৌলি পুলিশের সি-৬০ কমান্ডো বাহিনী। ওই দিনই একটি রাইফেল ও প্রেসার কুকার বোমা উদ্ধার করেছিল কমান্ডো বাহিনী। সোমবার কুরখেদার খোবরামেন্ধা জঙ্গলে চলতে থাকে অভিযান। বিশেষ প্রশিক্ষত সি-৬০ কমান্ডো বাহিনীকে দিন লক্ষ্য করে গুলি চালাতে থাকে ৬০-৭০ জন মাওবাদী। দু’পক্ষের মধ্যে প্রায় এক ঘন্টার গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ৫ জন মাওবাদী। বাকি মাওবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top